আমার সুখ স্বাচ্ছন্দ্য বুয়ার হাতে বান্ধা
পুড়া বাড়ির বস্তিতে তার বাসা
একদিন কাজে না এলে ,
আমার সুখ -"জানালা ভেঙে যায় পলাইয়া "
সত্যি ,একটু ও মিথ্যা বলছি না !
মনে মনে তাদের দেবতার মত পূজা করি
মুখে বলি না !
তাদের কাজের মূল্য
আমার কাছে সোনা তুল্য !
বুয়ার হাতে আমার সুখের ঠিকানা
ড্রাইভার না এলে যেমন গাড়ি চলে না
বুয়া না এলে আমার সংসার চলে না ।
অল্প দামের নূপুরে যেমন লক্ষ টাকার মানুষ কিনা যায়
অল্প দামে বুয়ার কাছে সুখ কিনা যায়
তার ক্ষনিকের অনুপস্থিতিতে ,আমার সব হয়ে যায় খিচুড়ি
শ্বাস-প্রশ্বাসে অক্সিজেনের অভাব বোধ করি ,
সে আসবে এই আশায় বেঁচে থাকি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

