মায়াবী এক পথে
১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পথের ধারে নাম না জানা ফুল
আমায় আজও করে ব্যাকুল।
ও ফুল তুই কোন সে মায়া
মেখেছিস তোর গায় ?
ছুঁয়ে যেতে বারে বারে
বড় ইচ্ছে হয় !

পথে ধারে নরম কোমল ঘাস
তুই ও যে কম নস
এখনও তুই আগের মতই জড়াস
দু'পা পথ রুখে দিস
আমি কি আর অমন পাষাণ ?
ছেড়ে গিয়ে থাকতে পারি দূরে ?
তাই দূরে গিয়ে ফিরি তোরই তরে
পিছে ফেলে সব পিছুটান ।
বিজন পথের ধারে ,
মামার বাড়ির পূর্ব ধারে
সবুজ দীঘির দীঘল জলে
শাপলা ফোটে,
একটু দূরে হাঁসের সনে
কেওরালী ফুল ,
শালুক , সিঙরা ভাসে।
এমন রুপের বাতান দেখে
আমার প্রাণ ভোমরা
চুপিচুপি যায় পালিয়ে শেষে !
যতই বলি , আয় ফিরে আয়
ততই বলে ,এমন রুপের দেশে
বল কে-বা থাকে ঘরে বসে ?
আমি পথের মায়ায় ঘর ছেড়ে যাই
পথেই আমার হৃদয় খোয়াই,
পথের মাঝেই সুরের সানাই বাজে
পথের মাঝেই বিষের বাঁশি বাজে ।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা
“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”
কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭
কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন