
কোথায় এমন পথ সাগর কূলে
ঢেউগুলো সব আঁচড়ে পড়ে বেলাভূমে
বিহান বেলার সূর্য যেন বিশাল থালায়
পুবাকাশটা গিলে ফেলে
আমায় সেথায় নিয়ে যাবে !
কোথায় এমন বসত ভিটা নদীরকূলে
এলোমেলে হাওয়া আসে নদী বেয়ে
ছলছলিয়ে হাওয়া এসে শাড়ীর আঁচল
নেয় উড়িয়ে ঘরের বধূ বাইরে এলে
খোঁপার বাঁধন দেয় যে খুলে
আমায় সেথায় নিয়ে যাবে !
কোথায় এমন পথের পাশে
জলাধারে উৎপলেরা নয়ন জলে
সুখের হাসি যায় যে হেসে,
তারই সনে চন্দ্র হাসে
সূর্য হাসে রাত পোহালে
আমায় সেথায় নিয়ে যাবে !
কোথায় এমন নীল দ্বীপান্ত
মাথার উপর নিঃসীম আকাশ
টুকরো টুকরো পালক বরণ মেঘ
স্থির ঘুমায় দূর পাহাড়ের গায়
চারিপাশে অথৈ পানি রঙ ধরেছে
নীল আকাশের ছায় ।
অমন নিটোল হাতে এঁকেছে
কোন সে পটুয়া !
আমায় নিয়ে যাবে সেথা !!
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



