এখানে নদী জলে
২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখানে নদী জলে
ভাসে প্রেম
স্থলে ভাসে সুখ
শিশিরে স্বপ্ন ভাসে
উর্বশী নীলিমায়
শুভ্র মেঘের ভাঁজে
ভাসে মায়াবী দু'চোখ ।
গোধূলীর রঙে মন
রচে স্বর্গের নীড়
সন্ধ্যার মায়াজালে
বাড়ে জোনাকের ভীড় ।
ঝরণা কন্যা চপলা
ধায় উচ্ছ্বল বেগে
নিথর পাথর জেগে ওঠে
কোন সে পরশ মেখে ;
বিহ্বল আবেগে সে নাচে
আকাশে বাতাসে
কত না সুর ভাসে !
এখানে সুখ নয় অধরা
সুখের পাখি দেয় ধরা ।
সুখ সুখ ঝরণা ধারা
নদীর বুকে স্রোতধারা
মোহনাতে ;
মিলন বাসর বাঁধে
তাথৈ তাথৈ অথৈ জলে
সূর্য নামে স্নানের ছলে
জলকেলিতে মাতে ,
রাজহংসীর সাথে ।
মিলনের বাঁশি বাজে
ঐ দূরে পলাশ বনে
প্রণয় জাগে কোকিল গানে
ত্বরিতে বসন্ত নেমে আসে
মাতাল হাওয়ায় চাঁদের দুলকি
বেসামাল আলো ঢালে জলে-স্থলে ।
প্রেমের হ্যামেলিনের বাঁশিওয়ালা
পূর্ণিমার নিশীথ রাতে
নির্জনে বসে হাসে !
গৃহত্যাগী সঙ্গে নিয়ে হারায়
কোথায় ;
কোন অচীনে
কে তা জানে !
ছবি ঃ আপন হাতে তোলা ২০১৫ সালে নিজ এলাকায় লঞ্চে বসে বাড়ি যাওয়ার সময়ে ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন