
'বসন্ত এসে গেছে '
তাইতো মনের দোয়ার খোলে গেছে
প্রানের ঘরে ঝড় ওঠেছে
হায় রে পোড়া ফাগুন
প্রেমের পালে লাগালে কেমন আগুন !
ঐ শোনা যায় বনতলে
উদাস পাখির গান ,
শিমূলের ডালে লেগেছে
আগুনের রঙ ;
নিসর্গ- পল্লবে দেখি
স্নিগ্ধ আলোর নাচন।
অঘ্রাণে আম্র মুকুল দোলে
সমীরণে সৌরভ ছড়ায়ে যায়
মানব-মানবী গৃহ কোন ছেড়ে
ফুলেল টায়রা মাথায় পরে
তারা হেসে কথা কয় !
হৃদয়ে গান বেজে যায় ...
''আজি বসন্তে এত ফুল ফোটে
এত পাখি গায় ''
হাতে হাত ধরি ধীর লয়ে
বুঝি স্বপ্নের পথে হেঁটে যায় !
বাঁশি বাজে তমাল বনে
বসন্ত ফুল ফুটল নানান রঙে
আমার কেমন উদাস উদাস করে ?
নদীর জল কলকল বইছে অভিলাসে
পূর্ণ শশী ঢালিছে রূপ গভীর অনুরাগে ।
ফুল বন চঞ্চল মধুকর হল উচাটন ।
বিরহী হৃদয়ে আজি লাগে প্রনয়ের টান ।
আমি কারে ভেবে পথ হারালাম ?
ফটো ঃ নেট
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



