আজি পহেলা বৈশাখে
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজি পহেলা বৈশাখে
বৃষ্টি এসেছিলো ,
গরম ভাতে পানি ঢেলে
পেট পুরে খেয়ে গেলো ।।
মরিচ পুড়াই চেয়েছিলো
শহুরে সব লোক জনেরা
পান্তা ইলিশ খাইয়ে দিল !
বৃষ্টি ভীষণ ক্ষেপে গেলো
কাল বোশেখি ঝড়ের বেশে
পৃথিবীটা কাঁপিয়ে গেলো ।
যাবার সময় তেজ দেখিয়ে বলে গেলো-
কোন কিতাবে পেলে বলো
নববর্ষে পান্তা ভাতে ইলিশ ভালো ?
তোমরা বাঙালি সব ভুলেই গেছো
পান্তা ভাতে মরিচ পোড়া
ওই চাষিরা পেট পুরে খায়
ভোরের আলো ফোটার আগে
কোমর বেঁধে হাল চাষে যায় ,
যাদের ঘামে যাদের শ্রমে
কোটি পেটের অন্ন জুটে ,
তাদের ফেলে তাদের ভুলে ,
কেমনতর বাঙাল সাজো ?
যদি তাদের মানই দিতে ,
গামছা মাথায় লুঙ্গি পড়ে
পান্তা ভাতে মরিচ খেতে !
নতুন বছর বরণ করে
ওই চাষিকে সাধক মেনে
নিদেনপক্ষে একটি দিনে
সত্যিকারে বাঙাল হতে !
মন গড়া সব অপযোগে
কাঙাল সাজো সবাই
আত্মভোলা অবোধ মনা
নিজের কথা নিজে ভুলে যাই
যা আছে সব নিজের -
ছুঁড়ে ফেলি তাই ?
গড্ডালিকায় গা ভাসিয়ে
কে কোথায় কী পেলো ?
নীরবে নিভৃতে বসে
একটুখানি ভাবো!
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন