somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একলা কথা কই

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যা পেলাম তাতো ছেড়েই আসতে হল
ভরেছিল যে প্রাণের সরোবর
তা আবার শূন্যতায় মগ্ন হল
যা আমার ছিল তা অন্যের হয়ে গেল !


ওই যে ভালবাসার মুক্ত আকাশ
তা এখন বলাকার ,
সেই প্রাচীরহীন পৃথিবীটা রোদ্দুরের
কাদা-জল শাপলা-শালুক এখন বুনোহাঁসের ।


অন্তহীন যে মহাশূন্যটা আমার ছিল
এটি এখন শীত কোয়াশার ,
হৃদয়ের যে প্রান্তর অবমুক্ত করেছিলাম
সূর্যের প্রতাপ ছড়ানো সুখের তরে
সে সূর্য এখন অনাবিল সবুজ ঘাসের,
শীত-ভোরের আড়ষ্টতা ভুলিয়ে
দিনমান বিলি কাটে ক্ষেতের আলের।


সোনালী শীতের সেই প্রান্তরেখা যেথায়
মানিক জ্বলে তরু-লতায়
সেখানটা এখন দুরন্ত কিশোরের ;
হেমন্ত আলোক-দীপ্ত হাওর এখন জেলেদের ,
মাছ ধরার অদম্য উচ্ছ্বাসে নাচে ।


অনিঃশেষ যে তারারা মুগ্ধতা ছড়াতো রাতের আঁধারে
তারা আজ ওই বাঁধন হারাদের ডাকে রাত বিরাতে জাগে,
আমার কথা কেউ জানে না
তাই আমি প্রচণ্ড অভিমানে ;
জোছনার ভেলায় করে ফেরারি হতে চেয়েছিলাম ।


হতে চেয়েছিলাম আঁধারের জোনাকি ও
তার আর সুযোগ হল কই !
এখন আমি নিঃসঙ্গ রাতের সাথে
কেবল একলা কথা কই !


সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×