এমন আকাশ নাই
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতো বৃষ্টি এতো বৃষ্টি
তবু যেন বৃষ্টি কোথাও নাই
টিনের চালে ঘুম-পাড়ানো
স্মৃতির জালে ঝিম-ধরানো
বৃষ্টি কোথাও নাই !
এত বাতাস এতো বাতাস
তবু যেন বাতাস কোথাও নাই
ধানের ক্ষেতে প্রাণ জুড়ানো
পথের পাশে ঢেউ খেলানো
বাতাস কোথাও নাই !
এতো যে পথ এতো যে পথ
তবু যেন পথের দিশা নাই
মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে
অনন্ত সেই মায়ার পথে
হারিয়ে যাওয়ার পথ কোথাও নাই !
এতো নদী এতো নদী
তবু যেন নদী কোথাও নাই
জোছনা ভাসে জল তরঙ্গে
মন বাড়িয়ে ধরবো তারে
এই শহরে এমন নদী নাই !
এতো আলো এতো আলো
তবু যেন আলো কোথাও নাই
পাতায় পাতায় স্বপ্ন-ঝরায়
মনের বিহগ আলোয় মিলায়
রোজ প্রভাতে মায়ায় জড়ায়
এই শহরে এমন আলোক নাই !
এই যে আকাশ ওই যে আকাশ
তবু যেন আকাশ কোথাও নাই
বাতাস পেতে আকাশ ঘুমায়
মনের পাখি মুক্ত যেথায়
গোধূলিতে স্বপ্ন ছড়ায়
এই শহরে এমন আকাশ নাই ! ফটো ঃ ইন্টারনেট থেকে ।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন