তুমি জানতেও পারবে না
০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি জানতেও পারবে না
কতটা শুন্যতার দীর্ঘশ্বাস
বুকে ধরে উঁচুতে ওঠেছে আকাশ !
কতটা নীল জমে জমে
নীল বেদনার নাম হয়েছে মহাকাশ !
কতটা পাথর বুকে চেপে রেখে
একাকি দাঁড়িয়েছে পাহাড় !
কতটা অশ্রু জমে জমে
বিশালত্বের নাম পেয়েছে সাগর !
কতটা একাকিত্বের ভার বইতে বইতে
দিগন্তে দাঁড়িয়েছে ধূধূ-বালুচর
কতটা নিঃসঙ্গতা হৃদয়ে চেপে
জন্মেছে দূর-মরুচর !
তুমি জানতেও পারবে না
কতটা ত্যাগের মহিমায়
সুন্দরেরা পেয়েছে সুন্দরের গৌরব
কখনও বুঝতে পারোনি ফুলের আছে ব্যথা
কেবল নিঃশ্বাস ভরে নিয়েছো তার সৌরভ !
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন
'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে...
...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন