কবির খেয়ালে
০৩ রা জুলাই, ২০২১ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি রাজ, অনুরাগে কিছু কবিতা
ছড়িয়ে দিয়েছিলেন বাতাসে
এখন কবিতাগুলো পৃথিবীর
কার্বন-ডাই-অক্সাইড শুষে নিয়েছে,
প্রকৃতি তাই বিশুদ্ধ, নির্মল।
কবিতায় আসক্ত মানুষগুলো ভাবছে
তারা আর অকালে মরবে না
কবিতা শুষে নিয়ে
বেঁচে থাকবে হাজার বছর!
তাঁর কিছু কবিতা আকাশে
চঞ্চল ঘনকালো মেঘে মিশে গেছে
তাই এখন প্রকৃতিতে শ্রাবণ ঝরছে,
ঝরছে প্রশান্তি অবিরল!
নদীর বুক ফেঁপে ওঠেছে ভালবাসার উন্মত্ত জোয়ারে
সেই নতুন জলে মানুষ সাঁতরে খুঁজছে সুখের নোঙর ।
কিছু কবিতা ভাসছে প্রকৃতির ভাঁজে ভাঁজে
সুখের উপমা গায়ে জড়িয়ে;
আকাশের বুক ছুঁয়ে তার গহীন হতে গহীনে
ভাসছে, ঝরছে , কখন তা বিমুর্ত হচ্ছে মায়ায়
যা থেকে এক অনন্য লাবণ্যে আবৃত হচ্ছে মাটির বুক ।
কিছু কবিতা গোধুলির আকাশে রঙ ছড়িয়ে
নিঝুম সন্ধ্যা ছুঁয়ে জোনাকির আলো মেখে,
তাড়িয়ে দিয়েছে পৃথিবীর নিকষ আঁধার
তাই রাতের গাঁয়ে রূপের এমন বাহার !
অবশিষ্ট কবিতারা সাগরের জলে মিশে নীল হয়ে গেছে
তাই সাগরের প্রাণে এতো উচ্ছ্বাস;
কখনও ঢেউ হয়ে হয়ে গর্জে ওঠে
কখনও স্নিগ্ধতা নিয়ে সাজায় সুন্দরের উপাখ্যান ।।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন
'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে...
...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন