somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার আজব দেশের গজব পাবলিক!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলার দৃঢ় নেতৃত্ব ও সূদূরপ্রসারি পদক্ষেপের স্বীকৃতিস্বরুপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরষ্কার "চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ"পেয়ে দেশের জন্য গৌরব অর্জন করলেন।
আমরাও দেশের নাগরিক হওয়ার সুবাদে সেই গৌরবের অংশীদার।
তো কেন এই পুরষ্কার একবার ভেবে দেখা উচিৎ নয়?
চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ মানে রাজনীতির খেলায় চ্যাম্পিয়ন মনে করে কেউ যদি আনন্দে বগল বাজান তবে ভুল হবে। শিল্পায়নের এই যুগে বিশ্বের শিল্পোন্নত দেশ গুলো প্রতিনিয়ত যেই পরিমান কার্বডাই অক্সাইড বাতাসে নির্গত করছে তাতে পৃথিবীর জলবায়ুতে এর বিরুপ প্রভাব পড়ছে।
এর ফলে পৃথিবীর পরিবর্তিত জলবায়ুর প্রভাবে যেই দশটি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মাঝে বাংলাদেশের অবস্থান সবার শীর্ষে -(জার্মান ওয়াচ)।
সুতরাং আমাদের দেশই সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত।
আমাদের প্রধানমন্ত্রী বিশ্বদরবারে এর বিরুদ্ধে দৃঢ়তার সাথে তার যুক্তি তুলে ধরেছেন। এর মোকাবেলায় শিল্পোন্নত দেশগুলোর কাছে প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তি সহায়তা চেয়ে আসছেন। কিন্তু দুঃখের বিষয়, শিল্পোন্নত দেশগুলো কোন কর্ণপাতই করছে না। ফলাফল বর্তমানে আমাদের দেশে জলবায়ুর আমুলিক পরিবর্তন ও প্রাকৃতিক দূর্যোগে ব্যপক ভাবে ক্ষতিগ্রস্ত।
আমাদের ষড়ঋতুর দেশ আজ গ্রীষ্ম বর্ষা ও শীত ছাড়া আর কোন ঋতুর আগমন ও প্রস্থান বুঝা যায় না। তাছাড়া দেশের প্রাকৃতিক দূর্যোগ সিমাহীন।
যেমন -বৃষ্টিপাত হ্রাস,লবণাক্ততা বৃদ্ধি,অস্বাভাবিক তাপমাত্রা,মরুকরণ,ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস,সুপেয় পানির অভাব,জলোচ্ছাস,স্থায়ী জলাবদ্ধতা,শিলাবৃষ্টি,অতিবৃষ্টি তিব্র ও দীর্ঘস্থায়ী বন্যা,নদী ভাঙ্গন,ভূমিধ্বস,ভূমিকম্প,সুনামীর সম্ভাবনা,সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি,প্রাকৃতিক সম্পদ হ্রাস,মৎস সম্পদ ,জীব বৈচিত্র্য,উদ্ভিদ প্রজাতি হ্রাস। স্বাস্থ্য ঝুকিতে জনগন।
আমাদের সরকার এইসব প্রাকৃতিক দূর্যোগের বিরুদ্ধে কি করতে পারে? সামান্য কিছু সরকারি ত্রাণ বিতরণ ছাড়া। টিভিতে সরকারের উচ্চপদস্থ মন্ত্রিদের লম্বা ভাষণ"এই দূর্যোগ আমাদের সাহসীকতার সাথে মোকাবেলা করতে হবে" আর "গাছ লাগান পরিবেশ বাঁচান" শুধু এতো টুকুই।
দেশের ভুক্তভোগী জনগন এটুকু না পেলেও মোকাবেলা করবে বা সহে যাবে কারণ সহে যেতে হবে।
সুতরাং যারা প্রধানমন্ত্রী"চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ" পুরষ্কারে ভুষিত হওয়ায় আনন্দে বগল বাজাচ্ছেন তারা হয়তো ভাবছেন আমাদের নেত্রী হয়তো রাজনীতির খেলায় এই পৃথিবীর সেরা বা যারা একটু বুঝতে পারছেন তারা হয়তো সত্যিটাই জানেন।
কিন্তু আমার মনে হয় কোনটাই না, বিশ্ব মাতবরা মনে করছে এই পৃথিবীতে নিরবে সহ্য করার মতো একটা জাতীই আছে সেটা হচ্ছে বাঙ্গালী। তাই সহনশীলতা চ্যাম্পিয়ন স্বরুপ ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে।
আরে, আমার আজব দেশের গজব পাবলিক,
কলা খেয়ে বাকলটা যেমন ছাগলের দিকে ছুড়ে দেওয়া হয়। তেমনি বাকলের মতোই লাগছে আমার কাছে ট্রফিটাকে।।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৫৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×