হৃদয়ের দেয়ালে কোন ললনা তাকিয়ে দেখলোনা।
দেখলোনা সেখানে লেখা আছে, ''কষ্টে আছি -আইজুদ্দিন''
এভাবে শত শত আইজুদ্দিন ঘুরে বেড়ায় দেয়াল লিখন বুকে নিয়ে
দেয়াল লিখনের প্রতিটি শব্দ, অক্ষর, হাইফেন ফ্যাল ফ্যাল করে
তাকিয়ে থাকে ফুটপাথ, রাজপথ পাজেরো বা রিক্সাগামী
হাজার হাজার ললনার দিকে।
বর্ষায় জিপ, কার ছুটিয়ে যাওয়ার সময় দেয়াল লিখনে
কাদা ছুড়ে যায়, বাইকে করে ললনাকে নিয়ে রঙে ঢঙে
উড়ালপঙ্খী নিয়ে উড়ে যাওয়ার সময় ধুলো মেখে যায়
নগ্ন পাগল কখনো বা রাত বিরাতে প্রক্ষালন সারে সেই
দেয়াল লিখনের উপরে।
এভাবেই ঢাকা পড়ে যায় আইজুদ্দিনের কষ্ট।
দেয়ালে পড়ে নতুন চুনের প্রলেপ।
আবার হয়ত কোন আইজুদ্দিন লিখে যাবে- কষ্টে আছি
আবারও চক্রাকারে চলবে কষ্ট ঢাকা-লেখার খেলা।
একদিন দেয়াল থেকে ফুসে উঠবে সকল আইজুদ্দিন
দেয়ালের পাশেই হাতে হাত রেখে করবে মানব বন্ধন
রাজপথ ঘেরাও হবে, মিছিল হবে মিটিং হবে।
বজ্রস্বরে ভাষণ দেবে উদীয়মান কষ্টনেতা আইজুদ্দিন।
কষ্ট মঞ্চের সামনে থাকা শত শত আইজুদ্দিন স্লোগান দিবে-
কষ্টে আছি জিন্দাবাদ, আইজুদ্দিন জিন্দাবাদ
কষ্টে আছি জিন্দাবাদ, আইজুদ্দিন জিন্দাবাদ
ব্যানারে ফেস্টুনে ছেয়ে যাবে অলিগলি,
কষ্টমিছিলে, কষ্টসভায়, কষ্ট সেমিনারে
পঠিত হবে কষ্ট লিফলেট।
সেখান থেকে একটি কষ্ট লিফলেট পৌঁছে যাবেতোমার ঠিকানায়।
কষ্টলিফলেট হাতে নিয়ে চলে এসো রাজপথে, যদি ইচ্ছে হয়।
আমার সাথে, শত শত আইজুদ্দির সাথে গলা ফাটিয়ে স্লোগান দিও-
কষ্টে আছি জিন্দাবাদ!
কষ্টে আছি জিন্দাবাদ!
-শশী হিমু
''কষ্টে আছি জিন্দাবাদ, আইজুদ্দিন জিন্দাবাদ''
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৮টি মন্তব্য ২৭টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।