একটা মৃত্যু চাইছি নিজের মতো করে
একটা মৃত্যু চাইছি শুভ্র শীতল ভোরে।
কোন এক লিলুয়া বাতাসের তোড়ে উড়ে যাক প্রান বায়ু
হেমন্তের সকালে শিউলি ফোটাক্ষণে শেষ হোক জীবন আয়ু।
চোখের পাতা বন্ধ হয়ে যাওয়ার আগে যেন দেখতে পাই-
পবিত্র এক দ্যুতিলোক থেকে নিঃসরিত কোন আলোতে
আমার চাওয়া-পাওয়ার হিসেবের খাতা উজ্জ্বল।
চোখ বুজে আমি যখন এই সুন্দর পৃথিবীর
দেনা পাওনা চুকিয়ে পরলোকের পথে-
সে পথ যেন হয় শতবর্ষী গাছের ঝরা পাতার গালিচায় আবৃত।
মেঘ থাকুক সেদিন,
খুব মেঘ করুক- সাদা মেঘ।
সকালের পাখিরা নিজেদের মতই ডাকুক
ডাহুকের দল যখন উড়ে যাবে তখন-
নীলাকাশ যেন শুনতে পাখিদের বিষাদসুর।
একটা মৃত্যু চাইছি নিজের মতো করে
একটা মৃত্যু চাইছি শুভ্র শীতল ভোরে।
আমার নির্বান হবে সবুজ কোন মাঠের এক কোণে
যেখানে সূর্য কিরণ লুকায় বৃদ্ধ বটশাখার ফাঁকে।
নির্বাণ কালে বৃষ্টি হোক, মেঘেরা কাঁদুক
কবরের পাশে জন্মাক নতুন দূর্বা ঘাসের প্রান।
আমার সমাধিপ্রস্তর ফাঁকা পড়ে থাকুক,
সেখানে লেখা হবেনা কোন এপিটাফ।
আমি চাইছি একটা সমধি নিজের মতো
নিয়ম করে নির্জনে কেউ এসে সমাধির পাশে দাঁড়িয়ে
অশ্রুশিক্ত নয়ন নিয়ে রোমন্থন করুক-
সে পড়ুক, তার মনে বাজে যে এপিটাফ।
---------------
-শশী হিমু
২৩.১০.১২
----------------
ছবিঃ
dead_and_despaired
by_mezamero
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।