somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু প্রাণ খুলে হাসুন !!১৪১!!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

$$এক ভদ্রলোক বাজারে গেছেন কাপড় কিনতে—
ভদ্রলোক: আমাকে পর্দার কাপড় দেখান তো।
দোকানদার: কয় গজ দেব, বলুন।
ভদ্রলোক: আরে রাখেন আপনার গজ, আমাকে ১৫ ইঞ্চি কাপড় দিন।
.
.
.
.
দোকানদার: ১৫ ইঞ্চি কোনো জানালার সাইজ?
ভদ্রলোক: জানালা নয়, আমার কম্পিউটারের সাইজ।
দোকানদার: কম্পিউটারে কেউ পর্দা লাগায়?
ভদ্রলোক: আমি লাগাই, কারণ আমার উইন্ডোজ আছে।

$$মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে আলপিন আর সেফটিপিন! একসময় সেফটিপিন বলল:
—উফ! কী অসহ্য গরম!
দীর্ঘশ্বাস ফেলে আলপিন বলল:
—তুমি তো তবু চাইলে নিজের বুকের বোতাম খুলে দিতে পারো!


$$সর্দারজি গেছেন ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে। দৌড় প্রায় শুরু হয়ে যাবে। এমন সময় রেফারি ১, ২, ৩ বলে বাঁশিতে ফুঁ দিতেই সবাই দৌড় শুরু করে দিলেন। কিন্তু সর্দারজি তাঁর জায়গাতেই ঠায় দাঁড়িয়ে রইলেন।
সর্দারজির দাঁড়িয়ে থাকা দেখে রেফারি বললেন, ‘কী ব্যাপার, সবাই দৌড়াচ্ছে, কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন কেন?’
আপনি তো ১, ২, ৩ বলে বাঁশিতে ফুঁ দিয়েছেন। আর আমি তো ৪ নম্বর প্রতিযোগী। আমার নম্বর তো আপনি বলেননি, তাই আমি দৌড়াব কেন?’ সর্দারজির জবাব।


$$সর্দারজি গেছেন কম্পিউটার কিনতে—
সর্দারজি: আপনার দোকানের কম্পিউটারগুলো ভালো হবে তো?
বিক্রেতা: স্যার, খুবই ভালো। নতুন মডেলের এই কম্পিউটার আপনার অর্ধেক কাজই কমিয়ে আনবে।
সর্দারজি: বলেন কী! এই একটি কম্পিউটারই অর্ধেক কাজ করে ফেলবে!
বিক্রেতা: হ্যাঁ, স্যার।
সর্দারজি: তাহলে বাকি অর্ধেক বাদ থাকবে কেন? তাহলে দুটো কম্পিউটারই প্যাকেট করে দিয়ে দেন।

$$ক্লাসে সর্দারজি ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে—
শিক্ষক: আচ্ছা, তুমি বলো তো, পৃথিবীতে সবচেয়ে প্রাচীন পশুর নাম কী?
সর্দারজি: স্যার, জেব্রা।
শিক্ষক: বলো কী! তা জেব্রাকে কেন তোমার প্রাচীন পশু মনে হলো?
সর্দারজি: স্যার, প্রাচীনকালে সবকিছুই তো সাদা-কালো ছিল। যেমন টিভি, মোবাইল ফোন। এখন সেই সাদা-কালোর বদলে হয়েছে রঙিন। কিন্তু জেব্রা তো এখনো সেই সাদা-কালোই রয়ে গেছে। তাহলে তো জেব্রা প্রাচীনকালেরই পশু হওয়ার কথা, স্যার!


$$সর্দারজি গভীর মনোযোগ দিয়ে একটি বরফের টুকরোর মধ্যে কী যেন খুঁজছেন।
অনেকক্ষণ ধরে বরফের টুকরো নিয়ে নাড়াচাড়া করতে দেখে সর্দারজির এক বন্ধু বললেন, ‘কিরে, বরফের টুকরো নিয়ে এত নাড়াচাড়া করার কী আছে?’
সর্দারজি বললেন, ‘একটা জিনিস খুঁজছি। কিন্তু কিছুতেই সেটা বের করতে পারছি না।’
সর্দারজির বন্ধু বললেন, ‘তা কী সেই জিনিস?’
‘আরে বোকা, দেখছিস না, বরফের টুকরোটা দিয়ে অনবরত পানি ঝরছে। কিন্তু কিছুতেই এই পানি ঝরার ছিদ্রটা খুঁজে পাচ্ছি না রে!’ সর্দারজির জবাব।



$$দুটো ইট বসে আছে ছাদের কিনারে। অপেক্ষমাণ। একটি তরুণ, অন্যটি বয়স্ক। নিচে তাকিয়ে তারা দেখল, এক লোক দাঁড়িয়ে আছে।
তরুণ ইট বলল:
—মোক্ষম সুযোগ! চলো, ঝাঁপ দিই।
—চলো।
লাফ দিল তারা। উড়তে উড়তে তরুণ ইট বলল:
—অযথাই ঝাঁপ দিয়েছি! লোকটার মাথায় তো হেলমেট!
বয়স্ক ইট বলল:
—নতুন প্রজন্ম এত আনাড়ি! এই দ্যাখো, কী করতে হয় এসব ক্ষেত্রে।… এই যে ভাই, শুনছেন?
লোকটি তাকালো ওপরের দিকে:
—আমাকে বলছেন?

$$—ওগো, শুনছ, পৃথিবীটা আসলেই ছোট! এইমাত্র খবর পেলাম, তোমার তৃতীয় স্ত্রী আর আমার দ্বিতীয় স্বামী তাদের হানিমুন উদ্যাপন করছে তোমার দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামীর কটেজে!


আমার ব্লগ দেখতে চাইলেclick here
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×