somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু প্রাণ খুলে হাসুন !!১৪২!!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

$$প্রচণ্ড মদ্যপানের পর কোভালস্কি বাড়ি ফিরল গভীর রাতে। ঘরে ঢুকতেই দেয়াল ঘড়ি বেজে উঠল ঢং-ঢং-ঢং।
বিরক্তির সুরে সে বলল:
—বুঝেছি তো, বাবা, রাত একটা বাজে। তাই বলে সেটা তিনবার জানান দিতে হবে?


$$ছাত্র ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে—
শিক্ষক: পল্টু, বলো তো কী খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়?
পল্টু: ঘাস, লতাপাতা।
শিক্ষক: আমার সঙ্গে ফাজলামো করা হচ্ছে, তাই না!
পল্টু: স্যার, ফাজলামো করব কেন! ছাগল আর গরুর চোখের দিকে একটু খেয়াল করে দেখুন, ওরা কী চোখে চশমা দেয়!


$$স্ত্রী: এ্যাই, খেলার চ্যানেল পাল্টাও, আমি এখন রেসিপির অনুষ্ঠান দেখব।
স্বামী: রেসিপির অনুষ্ঠান দেখে কি লাভ, তুমি কোনো দিন ওসব রান্না করবে নাকি?
স্ত্রী: এই বুড়ো বয়সে তুমিই বা ক্রিকেট খেলা দেখ কোন আক্কেলে?

$$ড্রাগস আমদানি নিষিদ্ধ কেন?
: অভ্যন্তরীণ উৎপাদনকারীদের স্বার্থ রক্ষার জন্য।

$$মানুষ কি অ্যাপেনডিক্স ছাড়া বাঁচতে পারে?
: পারে, কিন্তু ডাক্তাররা পারে না।

$$মেয়েরা রহস্য উপন্যাস কম লেখে কেন?
: বইয়ের শেষ পর্যন্ত রহস্য চেপে রাখতে পারে না বলে।

$$চমৎকার এক বিকেলে ততোধিক চমৎকার একটা ঘটনা ঘটল। এক সুন্দরী তরুণী সর্দারজিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসল ধুম করে! কিন্তু সর্দারজির মুখ কালো। ‘ঘটনা কী?’ জিজ্ঞেস করল সেই তরুণী। সর্দারজি মুখ ব্যাজার করে বলল, ‘না রে ভাই, আমার পরিবার এই বিয়ে মেনে নেবে না। কারণ, আমাদের পরিবারে কেবল আত্মীয়দের মধ্যেই বিয়ে হয়। যেমন, আমার বাবা বিয়ে করেছেন আমার মাকে। ভাই ভাবিকে। আপা দুলাভাইকে!’

$$গণিতের শিক্ষক সর্দারজির ছেলেকে জিজ্ঞেস করলেন, ‘যদি ১ হাজার কেজি = টন হয়, তাহলে ৩ হাজার কেজি = কত?’
‘কেন, টন টন টন!’ সর্দারজি-পুত্রের ঝটপট জবাব।

$$সর্দারজি এবারও আরেকটি ইন্টারভিউ দিতে গেছেন—
প্রশ্নকর্তা: একটা ইলেকট্রিক মোটর কীভাবে চলে, বলতে পারেন?
সর্দারজি: ঘররররররর…!
প্রশ্নকর্তা: ব্যস ব্যস! হয়েছে, এবার থামুন!
সর্দারজি: ঘররর…ধুপ…ধুপ…ধুপ।

$$সর্দারজি একটা রেডিও কিনেছেন। কিন্তু এক বিশাল সমস্যা নিয়ে ফের হাজির হলেন বিক্রেতার কাছে—
সর্দারজি: আমার সঙ্গে বাটপারি করার মানে কী?
বিক্রেতা: বাটপারি মানে! আপনাকে তো ভালো একটা রেডিওই দিয়েছি।
সর্দারজি: ভালো না ছাই! রেডিওর গায়ে লেখা—মেড ইন জাপান। অথচ সারা দিন একটু পর পর বলছে—অল ইন্ডিয়া রেডিও!

$$এক বৃদ্ধা এলেন ডাক্তারের কাছে। ডাক্তার জিজ্ঞেস করলেন:
—বহুদিন আসেননি যে!
বৃদ্ধা জানালেন:
—অসুস্থ ছিলাম।

$$চৌকস বস হচ্ছে সে, যে অফিসের মিটিং সংক্ষিপ্ত করার জন্য বলেন, এগুলো হলো আমার প্রস্তাব। কারও যদি কোনো ব্যাপারে দ্বিমত থাকে তাহলে হাত তুলে বলুন, ‘আজ থেকে আমি রিজাইন করলাম।’


আমার ব্লগ দেখতে চাইলেclick here
FB PAGE
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×