somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু প্রাণ খুলে হাসুন !!১৪৬!!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

$$সর্দারজি বন্ধুর বাড়ি বেড়াতে গেছেন। গল্প করতে করতে রাত হয়ে গেছে। এমন সময় বাইরে নামল প্রচণ্ড বৃষ্টি। বন্ধু বললেন, ‘আজ রাতটা না হয় আমার বাড়ি থেকে যাও। বাইরে যে ঝড়, আজ রাতে আর বেরোতে পারবে না।’
সর্দারও সায় দিলেন। বন্ধু গেলেন ভেতরের ঘরে সর্দারজির ঘুমানোর বন্দোবস্ত করতে। কিছুক্ষণ বাদে এসে দেখেন বসার ঘরে সর্দারজি নেই। কী হলো? গেল কোথায়!
খানিক বাদে সর্দার এলেন। সারা গা কাদাপানিতে মাখামাখি। বিস্মিত বন্ধু বললেন, ‘কী হলো? কোথায় গিয়েছিলে?’
সর্দারজি বললেন, ‘বাড়ি গিয়ে বউকে বলে এলাম, বাইরে যে ঝড়, আজ রাতটা আমি তোমার বাড়িতেই কাটাব! নইলে আবার দুশ্চিন্তা করবে!’


$$বাড়ির ছোট্ট মেয়েটার সঙ্গে খাতির জমানোর চেষ্টা করছেন অতিথি।
অতিথি: বাবু, তুমি কোন ক্লাসে পড়ো?
ছোট্ট মেয়ে: ক্লাস ওয়ানে।
অতিথি: বাহ্! পাঁচটি ফুলের নাম বলো তো দেখি।
ছোট্ট মেয়ে: দুটি গোলাপ, তিনটি জবা!

$$প্রথম বন্ধু: কী করছিস আজকাল?
দ্বিতীয় বন্ধু: সৎ পথে ব্যবসা করার চেষ্টা করছি।
প্রথম বন্ধু: তাহলে তো তোর একচেটিয়া ব্যবসা। তুই ছাড়া তো ওই লাইনে আর কেউ নেই।


$$শিক্ষক: পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই।
ছাত্র: জেব্রার একটা রঙিন ছবি তুলে দেখান তো!


$$শিক্ষক: শীতকালে অতিথি পাখিরা সাইবেরিয়া থেকে উড়ে আমাদের দেশে আসে কেন?
ছাত্র: স্যার, ওদের তো পয়সা নেই, প্লেনের টিকিট কাটতে পারে না, তাই নিজেরাই কষ্ট করে উড়ে আসে।

$$ক্যাবলার দ্রুত গাছে ওঠা দেখে নিচ থেকে এক বন্ধু তাকে জিজ্ঞেস করল, ‘কী রে ক্যাবলা, তুই গাছের ওপর কী করিস?’
ক্যাবলা বলল, ‘আপেল খেতে এসেছি।’
এ কথা শুনে বন্ধুটি হাসতে হাসতে বলল, উঠেছিস আমগাছে আর বলছিস কিনা আপেল খাবি!’
‘আরে বোকা এতে দাঁত বের করে হাসার কী আছে? আমি তো দুটো আপেল পকেটে নিয়েই গাছে উঠেছি’—ক্যাবলার জবাব।

$$হাবলু ও ট্যাক্সি ড্রাইভারের মধ্যে কথোপকথন—
ট্যাক্সি ড্রাইভার: স্যার, ট্যাক্সির পেট্রল শেষ হয়ে গেছে। গাড়ি আর সামনে যাবে না। এখানেই নেমে পড়ুন।
হাবলু: এত ফাঁকি মারার ধান্ধা করো কেন? গাড়ি সামনে যাবে না, তাহলে পেছনে নিয়ে যাও। আমাকে যেখান থেকে উঠিয়েছ, সেখানে দিয়ে এসো।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×