somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুলের গ্রামে কিছুক্ষণ।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হরতাল, বেতাল, অবরোধ, বন্যা, ঝড়, ব্যস্ততা যাই থাকু না কেন, ঘুরতে/বেড়াতে আমি সপ্তাহে একবার যাবই। শুধু অসুস্থ না হলে এই কর্মসূচীর তেমন পরিবর্তন হয়নি বিগত বছরগুলোতে। কখনো দলবেধে কিংবা দল ছাড়া। ১০০টাকা-১০টাকা কিংবা ১০০০টাকায় এই ঘুরাঘুরি পর্ব শেষ হয়। গত কয়েকদিনে কোথায় কোথায় গেলাম। তার তালিকা বেশ বড়।


ঢাকার কাছে সাভারের ফুলের গ্রামের গল্প শুনেছি বহুবার আজ শুক্রবার সুযোগ পেয়ে চলে গেলাম। ঢাকার কাছের গ্রামে ঘুরাঘুরি নামের আমার এবং আমাদের একটা প্যাকেজ আছে। সেই প্যাকেজে আজ গিয়ে ছিলাম শ্যামপুর, রাজাসন, নগরকুন্ডা, বিরুলিয়া গ্রামে। ২টার পর রওনা হওয়াতে যেতে যেতে বিকেল হয়ে গেল।


অসংখ্য ছোট ছোট টিলা, লাল মাটি, সরু পিচ ঢালা রাস্ত, কখনো কখনো মঠো পথ, নদী, সবুজ সবজির ক্ষেত, তার মাঝে ফুল আর ফুলের বাগান। শুধু যে ফুলের গ্রামে ফুল দেখে মুগ্ধ হবেন তা নয়। এই গ্রামগুলোর মানুষের সাথে কথা বলে প্রাণ জুড়াবে। অররোধ, হরতালের মাঝেও আমরা ঢাকাবাসী যে তাজা শাক সবজি পাই, তার অনেকটাই আসে এই গ্রামগুলো থেকে। এখানে গ্রামবাসীর নেশা/পেশার সাথে এখনো কৃষি জড়িত।


প্রতিবছর এই গ্রামগুলো থেকে উৎপাদিত শতকোটি টাকার গোলাপ,গ্যালোটিলাস, চন্দ্র মল্লিকা শহরের মানুষের জীবন রাঙ্গাতে যায়। কিন্ত এই গ্রামের মানুষগুলোর মাঝে মাস কয়েক ধরে মনে রঙ নেই।কারণ তাদের গ্রামের ফুল কিনতে এখন আর তেমন পাইকার আসছে না। শহরে অস্থিরতায়, মানুষ আর তেমন ফুল কিনে না।শহরে উৎসব নেই। শুধু শোকের মাতম। শোকার্ত মানুষ ফুল দিয়ে কি করবে?


গ্রামবাসী হরতাল, অবরোধের দোহাই দিয়ে কোন ভাবেই ফুল ফোটা বন্ধ করতে পারছে না। গাছগুলো হরতাল, অবরোধ মানে না। বিরতিহীন ভাবে ফুল দিয়ে যাচ্ছে।গাছগুলোকে বুঝানো যাচ্ছে না। শহরের মানুষের মন ভাল নেই। তোরা ফুল দিস না।


এখনো সন্ধ্যার আগে সারি সারি বক উড়ে যাওয়া, রাতে শিয়ালের হাঁক সবই আছে ঐ গ্রামে। শুধু গ্রামের মানুষগুলোর জীবনে রঙ নেই। সারি সারি ফুটন্ত গোলাপের মাঝে বিবর্ণ কৃষকের কান্না হাছিনা/খালেদাকে এক টেবিলে বসাতে পারবে না। শহরের অস্থিরতা কমাতে পারবে না।


কৃষকের কান্নায় সিক্ত গোলাপ সিদ্বার্থ রায় নামের পুলিশের কফিনের উপর স্থান নিতে চায় না। গোলাপগুলো হাছিনা/খালেদার বৈঠক টেবিলের ফুলদানীতে অবস্থান নিতে চায়।


শহরের মানুষের মনে রঙ লাগুক, রাইফেলগুলো আবারও অস্ত্রাগারে বন্দী হোক। শুধু গোলাপ আর গোলাপে শহর ভরে যাক।

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×