কল্পনা চাকমার অপহরণের ২৬ বছর
১২ ই জুন, ২০২২ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১৯৯৬ সালে এই দিনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের ৭ ঘন্টা আগে মধ্যরাতে বাঘাইছড়ি কজইছড়ি ক্যাম্পে দায়িত্বরত লে. ফেরদৌস ও তার সহযোগীরা মিলে হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে অপহরণ করে। আজ ২৬ বছর পূর্ণ হলেও সরকার তাঁর কোনো হদিস এখনও দিতে পারেনি। বরং কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের শাস্তি না দিয়ে এ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে নানা প্রপাগান্ডা ও মিথ্যাচার করা হচ্ছে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে সফরকালে ক্ষমতাসীন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ব্যানার নিউজ নামে এক নিউজ পোর্টালকে দেয়া সাক্ষাতকারে কল্পনা চাকমা অপহরণ নিয়ে অসত্য তথ্য দিয়ে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন।
কল্পনা চাকমার সন্ধান করতে গিয়ে স্কুল ছাত্র রুপন চাকমা আত্মবলিদান দিয়েছেন, সমর-সুকেশ-মনোতোষ গুমের শিকার হয়েছেন। কল্পনা চাকমার অপহরণ ঘটনার বিচারের ক্ষেত্রে সরকার বরাবরই উদাসীনতা দেখিয়ে যাচ্ছে। কল্পনা চাকমা অপহরণের পর বাঘাইছড়িতে মামলা হয় এবং এই মামলা তদন্তে ৩৯ জন কর্মকর্তা বদলী হলেও কল্পনা চাকমার কোন হদিস দিতে পারেনি। তিনি প্রশাসন এবং রাষ্ট্রের অনীহা ও ঘটনার সাথে রাষ্ট্রীয় বাহিনী সংশ্লিষ্ট থাকার কারণে দীর্ঘ ২৬ বছরেও বিচার হচ্ছে না।
তথ্যসূত্র : পাবর্ত্য চট্টগ্রামের নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২৬ বছর উপলক্ষে পার্বত্য চট্টগ্রামভিত্তিক নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন ১২ জুন ২০২২ রবিবার একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২২ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কিরকুট, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:২৯
বাবা,
আমি যখন তোমাকে এই চিঠিটা লিখছি,তখন থেকে ঠিক ছয় হাজার ছয়’শ বাইশ দিন আগে তুমি আমাকে একা করে চলে গেছো। সংখ্যাগুলি লিখতে যত সহজ, তার ভেতরে জমে থাকা শূন্যতাটা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০

প্রাপ্ত মন্তব্য
১,০০,০০০!!ঐতিহাসিক!এই ব্লগের ইতিহাসে
রাজীব নুর আপনি সর্বপ্রথম
১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে
সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!সেটা নিয়ে আমি এই...
...বাকিটুকু পড়ুনদৃশ্যটা যেন কোনো সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলারের শুরু। চারদিকে গুড়িগুড়ি বৃষ্টি। নির্জন জঙ্গলের ভেতর একটি গাছের সঙ্গে ঝুলছে এক কিশোরীর অর্ধগলিত লাশ। কোমর থেকে বিচ্ছিন্ন নিচের অংশ মাটিতে পড়ে আছে,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন