somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদ্মা সেতুর লাভের হিসাব লাখো কোটি। কিন্তু ক্ষতির হিসাব কই পাই?

২৫ শে জুন, ২০২২ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উত্তাল পদ্মার বুকে সেতু হয়েছে। যাতায়াত সহজ হবে, অর্থনীতি প্রবৃত্তি বৃদ্ধি, জিডিপি বৃদ্ধি, নির্মানকালী নানা ধরণের প্রযুক্তির ব্যবহার, বিশ্ব রেকর্ড হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। পত্রিকার প্রকাশিত সংবাদে আর সামাজিক যোগাযোগের আলোচনায় এটি প্রতিষ্ঠিত যে পদ্মা সেতু শুধু একটি সেতু নয় জাতীয় ও আন্তর্জাতিক নানা বিবেচনায় একটি এ অঞ্চলের জন্য বেশ গুরুত্বপূর্ণ বিষয়।

বেশকিছু সংবাদ পড়ছিলাম গত কয়েকদিন সংবাদ মাধ্যমগুলোর পদ্মা সেতু নিয়ে প্রকাশিত সংবাদে এ সেতু নিয়ে বেশ কিছুটা চিন্তিত।

কারণ এদেশে সেতু মানেই নদীর বুকে চর, নদীর স্বাভাবিক গতি প্রবাহ বাধাগ্রস্থ হওয়া। এখন পর্যন্ত এ দেশে একটি সেতুর উদাহরণ দেওয়া যাবে না যা নদীবান্ধব হয়েছে বা নদীকে প্রাধান্য দেওয়া হয়েছে। সবগুলো প্রকল্প নদীর গলা চেপে ধরতে চেয়েছে।


পদ্মা সেতু বানাতে একটা খরস্রোতা নদীকে বাগে আনতে কয়েকজন বিশেষজ্ঞ আলোচনা যেভাবে শুরু করেছিলেন পত্রিকাগুলোতে তাতে কিছু বক্তব্য পড়ে পদ্মার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হওয়া ছাড়া বিকল্প নেই। নিমার্ণের সাথে জড়িত কেউ বলছেন ভাল শাসন করেছি, জেদি চেপেছে, জেদ থেকে ..... করেছি। এ বাক্যগুলো পদ্মার সাথে যায় না। কারণ পদ্মার শুধু ভাঙ্গতে জানে না। পদ্মা আর্শিবাদ। পদ্মা এ দেশের সবচেয়ে বড় সম্পদ পানির অন্যতম জোগানদাতা, দেশের কৃষি, বন্যা নিয়ন্ত্রণ, মৎস সম্পদ, লবণাক্তা বৃদ্ধিরোধ, মরুকরণ থেকে রক্ষায় পদ্মা ভূমিকা মাথায় নিয়ে পদ্মার আলোচনা করা প্রয়োজন ছিল।

পদ্মা সেতু নিয়ে এত এত আলোচনার মাঝে এ প্রকল্প নিয়ে পরিবেশগত সমীক্ষা নিয়ে পত্রিকাগুলোতে তেমন আলোচনা নেই। কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পদ্মা সেতু থেকেও এ অঞ্চলে পদ্মার গুরুত্ব অনেক বেশি। পদ্মা সেতুর হাজার বিকল্প আছে বা থাকতে পারত। যে কারণে মানুষকে ঢাকা মুখী হতে হয় তা দক্ষিণ অঞ্চলে সহজেই নিয়ে যাওয়া যায়।


এ সেতুর বিপরীতে অন্য কি বিকল্প ছিল তা নিয়ে তেমন কন আলোচনা হয়নি। যতটা বলা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কিসে পরিবর্তণ ঢাকা কেন্দ্রিক সব গন্তব্যই কি ভাগ্য পরিবর্তন ।

এটি স্পষ্ট সেতু কি আবারও ঢাকা কেন্দ্রিক উন্নয়নকেই প্রাধান্য দিয়েছে। পদ্মা সেতু টাকা দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বিনিয়োগ করলে হাজারগুণ বেশি অর্থনীতির অগ্রগতি সম্ভব হত। উন্নয়নের বিকেন্দ্রিকরণ হত। পরিবেশ ও নদীবান্ধব উন্নয়ন হত।

কিন্তু এ আলোচনা শুরু করা প্রয়োজন। এ দেশের নদীর ভূমিকা শুধু কাগজে বা মুখে বলেই হবে না। ভৌগলিক কারণে নদীর অস্তিত কোনভাবে মুছে দেওয়ার ক্ষমতা আমাদের উন্নয়নবাদের তত্ত্ব ও প্রযুক্তিজ্ঞানে নেই এটা মনে রাখতে হবে। পদ্মার স্বাভাবিক প্রবাহ বাধা দিয়ে এ উপর বিরুপ প্রভাব আগামীতে দক্ষিণ-পশ্চিম অঞ্চলসহ সারাদেশে কি প্রভাব ফেলে তা দেখার বিষয়।

সেই প্রভাবে আজকের অনেক অর্জন হয়তো তখন বিস্বাদ হবে। আমাদের যদি ব্যাপক আলোচনার সুযোগ থাকতো তাহলে হয়তো আমরা সিদ্ধান্ত নিতেই পারতাম যে সেতু চাই নাকি দক্ষিণ অঞ্চলে হাজার কোটি টাকার বিনিয়োগ চাই।

আলোচনা শুরুর জন্য আজকের দিনটা মন্দ নয়। কারণ সেতু আরো হবে। সব সেতুর গন্তব্য তো ঢাকায়।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২২ বিকাল ৫:৫৫
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×