somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাচীন ভারতবর্ষ সন্মন্ধ্যে গ্রীকদের রহস্যময় ধারনা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউরোপীয়দের কাছে ভারতবর্ষ ছিল এক রহস্যঘেরা মায়াপুরী। যেখানে বাস করে অদ্ভূত আকৃতির কিছু প্রানী, যেখানে সব সময় ঘটে চলে অলৌকিক ঘটনা। মানুষ সেখানে চলে জাদুবিদ্যায়। প্রাচীন গ্রীসের ভারত বর্ষ সন্মন্ধ্যে কোন ধারনাই ছিল না। কারন দুই দেশের মধ্যে প্রসারিত ছিল বিশাল পারস্য। নানা নাবিকদের মুখ থেকে ভাষা ভাষা কিছু শুনতেন।

হেরোডেটাস লিখেছেন প্রাচ্যের বিপুল ঐশ্বর্য্যর কথা। অগাধ সম্পদ আর প্রচুর ধন সম্পদের কথা, আর ভারতবর্ষ ভীষন ঘন বসতিপূর্ন। হেরোডেটাস আরো লিখে গেছেন, ভারতের পূর্বাঞ্চলে রয়েছে বালুকাময় বিশাল মরুভূমি, সেখানে রয়েছে বিশাল আকৃতির পিপড়া। এই পিপড়াগূলো আকারে শেয়ালের থেকে বড়। এই পিপড়াগুলো বালু খুড়ে উপরে ছুড়ে মারে আর সে সব বালুর মধ্যে আছে স্বর্ন খন্ড। ভারতীয়রা এই স্বর্ন খন্ড গুলোর জন্য ওই বিরাট পিপড়া গুলোর পিছনে ঘুরে বেড়ায় আর ওই সব স্বর্ন খন্ড নিয়ে দৌড়ে পালিয়ে যায় কারন এই মরুভূমির পিপড়া গুলো যদি কোন মতে মানুষের গন্ধ পায় তা হলে তাদের হত্যা করার জন্যা ধাওয়া করে।

ভারতে নাকি একটি যাদুর ঝরনা আছে সেখানে নাকি কেউ গোসল করলে আর মিথ্যা কথা বলতে পারেনা। রাজা বাদশাহরা নাকি এখানে দোষীদের দোষ স্বীকার করায়। এখানে নাকি যে খেজুর পাওয়া যায় তা ব্যাবিলনের খেজুর থেকে তিন গুন বড়। ছাগল আর ভেড়াগুলো ঘোড়ার থেকে বড়।

খ্রীষ্ট পূর্ব ৫ম শতকে তোসিয়াস নামক এই গ্রীক চিকিৎসক পারস্য রাজের অধীনে চাকুরী করত, বিভিন্ন জনশ্রুতি দিয়ে তিনি চমৎকার একটি বই রচনা করেন, এতে আছে গলিত সোনার ঝরনা, মানুষ মুখো বাঘের কথা। ভারতে নাকি পিগমীরা বস বাস করে। এরা পাখির সাহায্যে শিকার করে। আর সোনা রুপো পাহাড়া দেয় পাখি মুখো চার পেয়ে গ্রিফিন।

বিখ্যাত রেশম পথের একটি হল লাউয়ান। এখানে প্রাপ্ত রেশম বস্ত্রে দেখা যায় আকা আছে ভয়ংকর গ্রিফিন পাখি খিলানের ওপর বসে আছে। আছে ডানা যুক্ত চিতা বাঘের কথা। ডানা যুক্ত চিতা বাঘ নাকি তখন বাস করত ভারত বর্ষে এ বিশ্বাস ও ছিল গ্রীকদের।

প্রাচীন কালে গ্রীকদের এসব ভ্রান্ত ধারনা অনেক খানি সংশোধন হয় যখন ৩২৬ খ্রীষ্টপূঃ আলেকজান্ডার উত্তর পশ্চিম সিন্ধু প্রদেশে হাজির হন। এই অভিযানেই প্রথম সুস্পষ্ট জানা গেল ভারতবর্ষের জীবন যাত্রা, রীতিনিতি, পশু পাখি।

গ্রিক পর্যটক মেগাস্থিনিস ভারত এসেছিলেন। পাটালিপুত্রের চন্দ্রগুপ্তের মৌর্য দরবারের চমৎকার বিবরন দিয়েছেন তিনি ৩০২ খ্রীষ্টপূঃ। এসাটকাইটাস নামে অদ্ভুত এক জাতির বর্ননা তিনি দিয়েছেন। আর এক জাতির মানুষের নাকি কপালে এক চোখ ছিল।

পনের শতকে রাশিয়ার ইউরোপিয় অংশে বসবাসকারীদের ধারনা ছিল উরালের এই পাশে নাকি এমন জাতি আছে যারা শীত কালে ঘুমিয়ে কাটায় ভাল্লুকদের মত।
ভাগ্যিস এখন আর এরা নেই।
Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৪
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×