somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লংকাউইতে প্রথম দিন

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগষ্ট ২০১২

হোটেল থেকে বের হয়ে প্রথমেই গেলাম কেবল কার ষ্টেশনে । সুন্দর করে সাজানো এলাকা, লেক, ফুলের বাগান, সাজানো ঘর বাড়ী এবং বেশ কিছু সুভেনিরের দোকান। দূরে আকাশ ছোঁয়া খাড়া পাহাড়ের নীচেই কেবল কার ষ্টেশন এবং ওরিয়েন্টাল ভিলেজ । ক্যাবল কারের মেইটেনেন্স চলছে পরে আসতে বলল । একটু দমে গেলেও আসে পাসের ছবি তোলার জন্য এতই ব্যস্ত ছিলাম যে, খারাপ লাগেনি । সুন্দর প্রকৃতি এবং সাজানো পরিবেশ পেয়ে বাচ্চারাও বেশ খুশী । লেকের উপর কাঠের হ্যাংগিং ব্রিজ যা উঠলেই দুলে উঠে। এছাড়া পাকা ব্রিজও আছে। এ সব কিছুই পর্যটকদের জন্য বৈচিত্র এনে দেয়। একটু ঘোরাঘুরি করার পর যখনই ভাবছিলাম পরের স্পটে যাব, ঠিক তখনি জানলাম ক্যাবল কার আবার চালু হয়েছে। তাড়াতাড়ি কিউতে দাড়ালাম টিকেটের জন্য।


ক্যাবল কার ষ্টেশন
আমাদের গাইড কাম ড্রাইভার মুসা এসে বলল আমি টিকেট এনে দিচ্ছি। তার বিশেষ কার্ড আছে। ততণে লাইন বিশাল লম্বা হয়ে গেছে। পাঁচ মিনিটের মধ্যে মুসা টিকেট নিয়ে আসল। আমরা লাইন ছেড়ে সরাসরি এট্রি পয়েন্টে চলে গেলাম, সেখান থেকে সিড়ি দিয়ে ক্যাবল কার স্টেশনে যেতে হয়। এখানেই কারে লোকজন উঠে পরবর্তী গন্তব্যে রওয়ানা হয়। আমরা দুই বাংলাদেশী পরিবার এক সাথে একটা কারে উঠলাম। জেটিং হাইল্যান্ডের ক্যাবল কার থেকে এই কেবল কারে চড়ার রোমাঞ্চ অনেক গুন বেশী। প্রায় খাড়া ভাবে দ্রুত গতিতে পাহাড়ের দিকে এই কার উঠছে। কারে বসে দুপাশের পাহাড় সারি, সামনের বিশাল পাহাড়ের অপূর্ব দৃশ্য এবং আশেপাশের এলাকা সুন্দর লাগে । সবচেয়ে ভাল লাগে একটু দূরে সাগরের মাঝে ছোট ছোট সবুজ দ্বীপমালা। নীল সাগরের বুকে যেন সবুজ ভাসছে। ছোট ছোট বোট ও নৌকা সাগরে ভেসে বেড়াচ্ছে কোনটা আবার ঘাটে বাধা। উপর থেকে এ দৃশ্য মনোমুগ্ধ করার মত।


পাহাড়ের গাঁ বেয়ে উছলে পড়া সাদা মোটা ফিতার মত জল প্রপাত, যদিও তা বেশ দূরে মনে হচ্ছিল । কিছুদূর চলার পর জল প্রপাতের উৎস মুখ দেখলাম কেবল কার থেকে। সাধারণত আমরা প্রপাতের নীচে থাকি, পানিতে গা ভেজাই প্রপাতের উপরের দৃশ্য তাই একটু অন্যরকম অনুভূতির জন্ম দেয়। কেবল কারের ২ টা ষ্টেশন, প্রথম স্টেশনে অনেকে নেমে গেল। নতুন পর্যটক উঠল কয়েকজন। তারপর শেষ ষ্টেশনে নেমে অবজারভেশন ডেকের দিকে এগিয়ে গেলাম। বিশাল এলাকা নিয়ে পাহাড়ের চুড়ায় কাঠ ও লোহা দিয়ে দর্শকদের জন্য এই অবজারভেশন ডেক। তিন তালা পর্যন্ত এই ডেক আছে।

সকালের রোদের আলো এবং মেঘের উড়ে যাওয়া এবং গা ছুয়ে যাওয়ার অনুভুতি এখানে পাওয়া যায়। ডেকে উঠে চারিদিকের প্রকৃতি মানুষকে বিহবল করে তোলে। পাহাড়, সাগর, গাছপালা সবমিলিয়ে প্রকৃতির মাঝে যেন নিজেকে নতুন করে আবিস্কার করি । পাহাড়ের নীচে সাগরের দৃশ্য আরোও সুন্দর। গাঢ় নীল, সবুজ ও হালকা সবুজ সাগরের পানি একটা আরেকটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। একটা পাত্রে তিন রং এর সমাহারের মাঝে আনন্দময় সাগরের বুকে ছোট ছোট বিন্দুর মত দ্বীপমালা। প্রাণভরে চারপাশ দেখলাম। নীচে কেবল কার পয়েন্টে হালকা ড্রিংকস ও খাবারের ব্যবস্থা আছে। মোম দিয়ে হাতের ছাপ দ্রুত বানিয়ে দেয়। একটা কাউন্টারে ছবি তোলার ও ব্যবস্থা আছে।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণের বিল

লিখেছেন কালো যাদুকর, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:১৮

আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।

তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×