somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাসুরীর সৌধ -লংকাউই

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিওফরেষ্ট পার্ক, বোটে ভ্রমন, আন্দামান সাগর ও কিলিম নদী দেখে সবার ক্ষুধা পেয়ে গেল। তিনটার বেশী বাজে তাই মুসাকে বললাম ইন্ডিয়ান খাবার খেতে চাই । প্রায় বিশ পঁচিশ মিনিট ড্রাইভ করে আমরা একটা ভারতীয় হোটেল পেলাম। এখানে বিরিয়ানী ও ড্রিংকস দিয়ে ভালকরে খাওয়া হলো। দাম রিজনেবল। দিনের আলো শেষের দিকে, দ্রুত ঘুরে আসতে হবে অন্যান্য সব স্পট । পরবর্তী গন্তব্য কোটা মাসুরি বা মাসুরীর সৌধ। এখানে লংকাউই দ্বীপের ইতিহাস ও ঐতিহ্য জানা যায়।

প্রায় ২০০ বছর আগের রুপকথার চরিত্র মাসুরীর নির্মম নির্যাতন ও মৃত্যুকে নিয়ে একটা আবহ তৈরী হয়েছে। এই রমনীর স্মৃতিকে ঘিরে গড়ে উঠেছে মিউজিয়াম। বড় স্কিনে মাসুরীর জীবন গাঁথা দেখানো হয়। দর্শকদের সাথে অবশ্যই সুভেনিরের দোকান এবং অতীত কালের রাজাদের ঘর বাড়ী এবং অন্যান্য জিনিষ পত্রের প্রদর্শনী রয়েছে। এখানে টিকেট করে ঢুকতে হয় । ভালই লাগল কিছু সময় ইতিহাসের সাথে থাকতে পেরে। এর পর দ্রুত গাড়ীতে উঠে আমরা মারদি এগ্রো পার্কের উদ্দেশ্যে রওয়ানা হলাম। আমাদের ভাগ্য প্রসন্ন ছিল না । ৫টা বেজে গিয়েছিল, পার্ক বন্ধ হয়ে গেছে। এই পার্কে টিকেট দিয়ে ভেতরে ঢুকে নানা জাতের ফল গাছ থেকে পেড়ে খাওয়া যায়। অনেক রকম ফলগাছ এবং বাগান বহু পর্যটককে আকর্ষন করে। মনটা যদিও কিছুটা খারাপ হলো তাই আর দেরী না করে বিখ্যাত ঈগল স্কোয়ার এর দিকে রওয়ানা হলাম। জেটি এলাকায় এই বিশাল ঈগল স্কোয়ার। বিশাল ঈগলের মূর্তি সামনে সাগর পেছনে দ্বীপের মাঝে খোলা চত্বর। সব কিছু সুন্দর ভাবে সাজানো । বহু পর্যটক এখানে এসে ছবি তুলছে । হাসি ও ক্যামেরার ক্লিক শব্দে এলাকা প্রানবন্ত ।


আমি এক ফাঁকে জেটি এলাকার পাশে টুরিজম মালেশিয়ার অফিস থেকে মালেশিয়া ভ্রমনের সুন্দর কিছু বুকলেট সংগ্রহ করে নিয়ে এলাম। সে দেশের সরকার পর্যটকদের আকর্ষণ করার জন্য সুন্দর ও আকর্ষণীয় রঙে অনেক বুকলেট ছেপেছে পর্যটকদের মাঝে বিনামুল্যে বিতরণের জন্য। ঈগল স্কোয়ার এর মার্কেট এলাকা থেকে আইসক্রীম কেনা হলো। এরমধ্যে সূর্য ডুবু ডুবু করছে। আমাদের যেতে হবে দ্বীপের অন্য পাশে হোটেলে। সন্ধার পর হোটেলে ফিরে এলাম । আট ঘন্টার জন্য গাড়ী ভাড়া করেছিলাম দশ ঘন্টা কিভাবে যে কেটে গেল বুঝতে পারিনি। পরের দিনের প্রোগ্রাম ঠিক করে মুসাকে সকাল ৯ টায় আসতে বললাম । বিকেল থেকে আবহাওয়া একটু মেঘলা ও হালকা বৃষ্টি হচ্ছিল তাই বাইরে যেতে ইচ্ছে করেনি । পরদিন যেন ভাল দিন পাই এই আশায় ছিলাম । আইল্যান্ড হপিং বা দ্বীপ ভ্রমন বৃষ্টিতে তেমন সুখকর নয় ।

রাতে হোটেলেই ডিনার সারলাম ফিস এন্ড চিপস্, রাইস উইথ চিকেন এবং ফেঞ্চ ফ্রাই দিয়ে। খাবার ভালই লাগল। আবহাওয়া খারাপের দিকে , সুন্দর রোদঝলমল সকাল দেখব বলে ঘুমিয়ে গেলাম ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

×