somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লংকাউই থেকে পেনাং

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




রাতে বেশ বৃষ্টি ছিল । সকালে হালকা বৃষ্টি হলেও বোঝা যাচ্ছিল রোদ আসবে । ঠিক আটটার সময় আমাদের ড্রাইভার মুসা তার গাড়ী নিয়ে হাজির । হোটেলের নাস্তা খেয়ে আমরাও রেডি ফেরার জন্য । লংকাউই জেটিতে আসতে ৪০ মিনিট সময় লাগল । পৌনে ৯ টার ফেরীর টিকেট শেষ, পরবর্তী ফেরী ১০টায় । মুসা ভাড়া ৫০ রিগিত নিল । গত ০২ দিন সে আমাদের সংগে ছিল বিদায় জানালাম তাকে । কাউন্টার থেকে ফেরীর টিকেট করলাম, ‘‘ফেরীর নাম এক্সপ্রেস বাহাগিয়া” বেশ বড় ফেরী ০৩ তালা । জেটি এলাকা পরিচ্ছন্ন । আসার দিন বৃষ্টির কারনে মেজাজ খারাপ থাকায় জেটি ভাল লাগেনি ।

বিশাল মার্কেট জেটি কমপ্লেক্সের ভিতর, সবজায়গায় বাণিজ্য । অত্যাধুনিক সব দোকান পাট হালকা কিছু কেনাকাটা হলো । এখানে কাটলারিজ সেট বেশ সুন্দর ও সস্তা । এই দ্বীপে এগুলো তৈরী হয় । দুইটা ফ্যাক্টরী আছে । জেটি থেকে থাইল্যান্ড ও সিংগাপুর গামী জাহাজ ও ছাড়ে । তাদের জন্য আলাদা ইমিগ্রেশনের ব্যবস্থা আছে । আমরাও চেকপয়েন্ট পার হয়ে ফেরীতে এলাম । মালপত্র সব স্তুপকরে মাঝামাঝি জায়গায় রাখার ব্যবস্থা, জায়গা ছোট, মালপত্র বেশী । ফেরী যাত্রীতে ভরা । এসিও আরামদায়ক সিট কিছুটা স্বস্থি এলো । মালাক্কা প্রণালীতে সুর্যের আলো ঝিকমিক করছে । একপাশে ঈগল স্কোয়ার এর বিশাল ডানা মেলা ঈগল আমাদের বিদায় জানানোর জন্য স্থির হয়ে আছে ।



মালাক্কা প্রণালীতে অনেক ছোট ছোট পাত্থরে দ্বীপ, সবুজ গাছপালাও আছে সেই পাত্থরে ছোট দ্বীপগুলোতে । ফেরী সময়মত ছাড়ল, আজ সাগর শান্ত । আমাদের গন্তব্য কুয়ালা কেদাহ, কেদাহ প্রদেশের জেটি, সাগরের উত্তাল ডেউ নেই তবে মজার দুলুনি আছে । সকাল বেলা বলে ঘুম ঘুম ভাব । প্রায় ০২ ঘন্টার উপর মালাক্কা প্রণালী দিয়ে ফেরী তরতর করে চলছে । উপরে আকাশে সকালের সূর্য । পানিতে আলোর ঝিকমিক এবং মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ পেরিয়ে আমরা এগিয়ে চলছি। মালাক্কা প্রনালীতে জাহাজ মাছ ধরার নৌকা ওসেন লাইনার সবই দেখা যায় । সবচেয়ে মজার ব্যাপার অনেক মানুষের কোলাহল ও অবস্থান ।

পাশেই এক পরিবার ছোট্র যমজ বাচ্চা নিয়ে উঠেছে । বাচ্চারা কাঁদলেই মা দুধ খাওয়াচ্ছে । মালয়, চাইনিজ, ভারতীয়, ইউরোপীয় মোটামুটি সব ধরনের মানুষ ফেরীতে আছে । বিশালদেহী আফ্রিকা কিংবা আমেরিকান এক জন ছোট খাট থাই কিংবা ভিয়েতনামী বান্ধবীকে নিয়ে এসেছে । বান্ধবী লম্বাতে তার অর্ধেক । চিনা এক পরিবার তাদের ছেলেকে মোবাইলে বিভিন্ন ব্যবহার শেখাচ্ছে । কেউ ঘুমে কাত হয়ে আছে । দেখতে দেখতে দুই ঘন্টা পার হয়ে গেল । কুয়ালা কেদাহ জেটি দেখা যাচ্ছে । সময়মত জেটিতে ভিড়লো আমাদের ফেরী ।

মোবাইলে আমাদের ড্রাইভার মোহাম্মদকে ডাকলাম । ৫ মিনিটের মধ্যে হাজির হয়ে গেল । সকালে তাকে আমাদের ফেরীর সময়টা জানিয়ে দিয়েছিলাম । আমরা তিন দিন লংকাউইতে ছিলাম, আর মোহাম্মদ তার বাড়ী পেরাক প্রদেশের রাজধানী ইপোহতে তার দাদীর কাছে ছিল । আমাদের জানালো গতরাতে সে কুয়ালা কেদাহর হোটেলে ছিল । সকালে উঠে ড্রাইভ করার চেয়ে এখানে থাকা তার কাছে নিরাপদ মনে হয়েছিল । কেদাহ প্রদেশের রাস্তা ছেড়ে আবার নর্থ সাউথ হাই-ওয়েতে এলাম ।


এবারের গন্তব্য পেনাং প্রদেশের জর্জ টাউন শহর । আজকে কেবল যাত্রা শুরু হলো তাই বেশ ঝরঝরে লাগছিল । দুপাশের দৃশ্য দেখতে দেখতে চলছি । কেদাহ প্রদেশের সমতল ভুমিতে ছাষাবাদ হয় । ধানের ক্ষেত রাবার বাগান ও কিছু কিছু জায়গায় আম গাছের বাগান । ফাঁকে ফাঁকে ফার্মহাউস, ট্রাক্টর, দুরে বহুদুরে ছোট গ্রাম দেখা যায় । হাইওয়ের আশেপাশে আমাদের দেশের মত মানুষজন নেই । হাইওয়েতে আজ ট্রাফিক বেশ হালকা । খোস মেজাজে আমরা চলছি পেনাং এর পথে ।


[কেদাহ পার হয়ে পেনাং প্রদেশে কিছুক্ষণ চলার পর বাটারওয়ার্থ শহরের দিকে মূল হাইওয়ে থেকে এক্সিট নিলাম, পেনাং শহরটা মূলত বন্দর শহর । চীনাদের যাতায়াত বেশ চোখে পড়ে । এই শহরে চীনা ডমিনেটেড, তাদের পুরানো বহু বাড়ীঘর দেখলাম । নতুন করে অনেক ঘরবাড়ী তৈরী হচ্ছে । মুহাম্মদ পথের ব্যাপারে কিছুটা ভুল করল তারপর সে ঠিকই ফেরীঘাটে চলে এলো ।


ফেরীঘাটে ঢুকতেই টোলপ্লাজা । টোল দিয়ে দোতলা বেশ বড় ফেরীর নীচতলায় আমাদের গাড়ী ঠাই পেল । আমি ছাড়া পরিবারের অন্যান্যরা প্রথম বারের মত ফেরীতে উঠেছে তাই বাকবাকুম অবস্থা । গাড়ী থেকে নেমে দোতালায় উঠলাম । আমাদের দেশের আরিচা-নগরবাড়ী ফেরীর মত খাবারের ব্যবস্থা নেই । ছোট্র একটা দোকান, এখানে বিস্কুট, চিপস, স্যান্ডুইচ বিক্রি হচ্ছে । ক্রেতা ভালই, দোকানী একজন মহিলা । দুরে জর্জ টাউনের ঘাট দেখা যাচ্ছে। বামে বিখ্যাত সেই পেনাং ব্রীজ । জর্জটাউনে ব্রিজের উপর দিয়েও আসা যায়, আবার ফেরীও আছে । আমরা ফেরীতে গিয়ে ব্রিজের উপর দিয়ে ফেরার প্লান করলাম । গাড়ীতে করে বন্দর এলাকা ছাড়িয়ে শহরে চক্কর দিলাম ।

আগষ্ট ২০১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণের বিল

লিখেছেন কালো যাদুকর, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:১৮

আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।

তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×