কয়েক মুহূর্তের ছবি – গদ্যের ভাষায়
২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাস্তার পাড়ে থকথকে কাদা, এখানে ওখানে কাদাপানি ভরা গর্ত। একটা রঙচটা মরিচা পরা ধেরধেরে বাস রাস্তা বন্ধ করে হঠাৎ কোনা কুনি দাঁড়িয়ে গেল। বাস থেকে চার পাঁচ বছরের একটা মেয়ে হাসিমুখে নামল। তাঁর দুটো হাতই বন্ধ। এক হাতে একটা ঝাড়ু আর আরেক হাতে একটা কালো হাঁসের দুই ডানা একসাথে ধরা । । সে হাসি মুখে একটু আস্তে চলা বাস থেকে নিজেকে বালেন্স করে নেমে গেল। তাঁর পা দুটো একটু শুকনা জায়গাতেই রাখল। নিচে নেমে সে পেছনে ফিরে তাঁর মা বাবার নামা দেখল।

এর পাশদিয়েই হঠাৎ একটা সি এন জি টান মেরে চলে গেল, তাঁর পেছনেই একটা মোটর সাইকেল একটু একেবেকে এগিয়ে যাচ্ছিল। এত সব ব্যস্ততার মাঝেই এই পরিবারটা তাদের সাথে করে আনা ঘর গেরস্থলির জিনিস পত্র নিয়ে জন সমুদ্রে মিশে গেল। এই দৃশ্য টা কয়েক মুহূর্তের। এই অল্প সময়ের মাঝে , বাচ্চাটা এই বিরূপ পরিবেশের সাথে সুন্দর ভাবে নিজেকে মানিয়ে নিয়েছে, তাঁর মুখের হাসি কেউ থামিয়ে দিতে পারেনি। এই তৃপ্ত মানবাত্মারাই আমাদের এই ভালবাসার দেশটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন