
ডিজিটাল মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে
বর্ষ বরন কর বাস্তব মানিয়ে,
চারিদিকে হানাহানি চলছিল যত আর
করোনার প্রকোপে থেমে গেল চাপ তার।
সব কিছু বেশী চাই
এত কিছু কই পাই,
এতা নাও ওটা নাও
সব কিছু নিয়ে যাও।
করোনার চাপ তাই
সবারই লাগছে ভাই,
সংযত হয়ে চল এবারে
তা না হলে ভোগাবে যে সবারে।
প্রকৃতির নিয়মে প্রকৃতি চলছে
মানুষের লোভ আজ সব কিছু ভুলছে,
দৌড়ের পাল্লায় কে কত নিবে আর
করোনা সামলা ও ঘরে চল এই বার।
মানুষ তো শোনেনি যা খুশি করেছে
এবারে তাই বলে এই বুঝি সেরেছে!
নিজেদের লোভটাকে একটু কমিয়ে
রিপুর তাড়নাগুলো কিছুটা দমিয়ে,
এগিয়ে যাও ভাই সোনালী আলোকে,
শান্তির সুবাতাস বয়ে যাক ভূলোকে।
নীলাকাশে আজ তাই পাখিগুলো উড়ছে
নব এই বর্ষে অনন্তে ছুটছে।।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




