
তীব্র তাপদাহ
প্রচণ্ড সূর্যের আলো
ধুসর আকাশের বিশালতা
ঘামে ভেজা মানুষগুলো।
অপেক্ষার প্রহর গুনছে
কখন মেঘের ছায়া পাবে
শীতল বৃষ্টির পরশের জন্য
সবকিছু চরাচরে প্রতীক্ষারত।
কদিন আগের বৃষ্টিতে
ধুলো সরে সবুজ রঙের বাহার
মাটি, বৃষ্টির আবেশে জীবন্ত
তারপর ও তপ্ত ধরণী প্রতীক্ষায়।
নির্বাক বৃক্ষরাজি আগের মতই আছে
বাতাস থমকে গেছে
পাখিরা আকাশে নেই
গরমের হল্কা চারপাশে।
এ সময়টা কি এমনই ছিল?
না, মানুষের লোভ প্রকৃতিকে নিয়ে
ক্রমাগত কমে যাওয়া বন
ভরাট হয়ে যাওয়া জলমহাল।
যথেচ্ছা ব্যবহার প্রকৃতিকে
যত্রতত্র বর্জ্যের মেলা
বেহিসাবি জীবনযাত্রা
সব মিলিয়ে প্রকৃতি রুষ্ট আজ।
প্রকৃতিকে তাই দেখছি এখন
করোনার ভয়াবহতায়
বৃষ্টিহীনতায়
তীব্র দাবদাহের মাঝে।
এত কিছুর পরে নিজেকে সংযত করে
একটু কি বদলাবে মানুষ
আত্মশুদ্ধি ও সংযমে
উড়াবে শান্তির ফানুশ।।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২১ বিকাল ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



