somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবুজ বাংলার প্রবাহমান স্বচ্ছ জলের নদী আর আমাদের বিপন্ন জলাধার

২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পানির আরেক নাম জীবন। এই গরমে হাঁসফাঁস করতে করতে একটু শান্তির জন্য পিপাসা মেটাতে আমরা পানি পান করি। নদীমাতৃক আমাদের বাংলাদেশের অনেক নদী এখন পানির অভাবে শীর্ণ হয়ে গেছে। সারা দেশজুড়ে অজস্র জলাধার এখন ভরাটের কবলে। আমাদের সময় এসেছে পানি নিয়ে চিন্তা করার। পৃথিবীর প্রায় দশ ভাগের এক ভাগের কাছাকাছি সুপেয় পানি আমাদের দেশে রয়েছে। আমাদের দেশের শতকরা প্রায় আশি ভাগ পানি আসে বৃষ্টি থেকে, সেজন্য আমরা কিছুটা স্বস্তিতে আছি। তা না হলে নদীগুলো যেভাবে মরে যাচ্ছে তাতে আমরা মহা বিপদের মুখে পড়তাম। বৃষ্টি বেশী হলে বন্যা আর কম হলে খরা। এই দুটোই সমান ক্ষতিকর। আমরা পরিকল্পনার মাধ্যমে এই দুটো অবস্থাকেই আমাদের কাজে লাগাতে পারি।
আমাদের নদীগুলোকে দূষিত করছি আমারাই, প্লাস্টিক বর্জ্য, কেমিক্যাল ও নানান ধরনের দূষিত পদার্থ আমরা অপরিকল্পিত ভাবে ফেলে আমাদের প্রিয় নদীগুলোকে মেরে ফেলছি। এই নদীতে নৌকা ভ্রমন, যাতায়াত বাণিজ্য, নদীর মাছ সবই আমাদের জন্য ছিল সৌভাগ্যের। আমাদের দুর্ভাগ্য আমরা তা বুঝতে পারছি না বা বুঝতে চাইছি না। পৃথিবীর বহু দেশে পানির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে, খাবার পানির জন্য মাইলের পর মাইল হেঁটে যেতে হয়, তাও পরিস্কার পানি পাওয়া যায় না। আর আমরা প্রতিনিয়ত আমাদের মনের ভুলে কত পানি নষ্ট করছি।
বৃষ্টির পানিকে কিভাবে সারা বছর ধরে ব্যবহার করা যায় তা নিয়ে প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যেতে হবে। বন্যা মোকাবেলায় কিভাবে কাজ করা যায়, বন্যার পানিকে কিভাবে আটকে রেখে আমাদের কাজে ব্যবহার করা যায় তা এখন থেকেই ভাবতে হবে।আমাদের নদীগুলোকে আবার স্বচ্ছ সলিলা করার দায়িত্ব আমাদেরই। হুমায়ূন আহমেদ আইওয়া থাকার সময় সেখানকার নদীর দূষিত পানি দেখেছিলেন, তখন আমাদের নদীগুলো ছিল প্রবাহমান ও স্বচ্ছ। অনেক বছর পর তিনি আবার সেখানে বেড়াতে গিয়ে দেখেন নদীগুলো পরিস্কার পানি নিয়ে বয়ে চলছে। আর সে সময় আমাদের নদীগুলো দূষিত কালো পানিতে ভরে গেছে। আমাদেরকেই এই নদী বাঁচাতে এগিয়ে আসতেই হবে।



এখন আমাদের আগুনের ঘটনায় পানির উৎস খুঁজে পেতে বেগ পেতে হয়। পানির নতুন নতুন উৎস বের করতে হবে। পানি পুনঃ ব্যবহার করার উদ্যোগ নিতে হবে। এগুলো নিয়ে চিন্তা চলমান রাখলে এক সময় তা বাস্তবে পরিণত করার চেষ্টা হবে। সিঙ্গাপুরের মত ছোট একটা দেশ তাদের নিজেদের জন্য পানি রিজার্ভায়ারে সংগ্রহ করে রাখে। তারা তাদের পানির জন্য মালয়েশিয়ার উপর নির্ভরশীল, কোন কারনে সমস্যা হলে সেটার মোকাবেলায় তারা তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে।
বৃষ্টির পানি কাজে লাগানো, বন্যার পানিকে নিয়ন্ত্রন ও ধরে রাখা, জলাধার ভরাট বন্ধ করে নতুন জলাধার তৈরি করা, নদী, পুকুর খাল বিলে আবার মাছ চাষের জোয়ার নিয়ে আসলে আমাদের এই সুন্দর মাতৃভূমি আবার আর ও সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা দেশে পরিণত হবে। আমাদের পরবর্তী প্রজন্ম তখন এই সুফল উপভোগ করবে।



আধুনিক জীবন যাপনের ফাঁকে একটু বিরতি নিয়ে আমরা কিছুটা সময় পার করতে পারি এই জল রাশির পাশে, কিংবা জলের বুকে নৌকায় বা হাউজ বোটে। আমাদের এই সুযোগ গুলো অবশ্যই কাজে লাগাতে হবে। দূষণ মুক্ত প্রবাহমান নদী, খাল বিল পুকুর ডোবা হাওর গুলো আবার আমাদের জীবনের অনুষঙ্গ হয়ে উঠুক এটাই চাই।
পানির গুরুত্ব সম্পর্কে সচেতন হন, নদী জলাধার ভালবাসুন, নিজে ভালভাবে বাঁচুন, নদীকে বাঁচান।
ছবি নেট থেকে




সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×