শাপলা বিল সিলেট – ছবি ব্লগ
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকাল বেলা সিলেট থেকে রওয়ানা হলাম। শীতের এই সকালে আজকে কুয়াশা ছিল না। সুন্দর একটা দিন। আমরা প্রায় দেড় ঘণ্টা পর শাপলা বিল এলাকার কাছে চলে এলাম। রাস্তার মাথা থেকে বিল পর্যন্ত নতুন করে রাস্তা কাটা হয়েছে তাই গাড়ি চলে না। একটা অটো নিলাম সেটা ও আর বেশিদূর যেতে পারল না। অগত্যা হেঁটে রওয়ানা হলাম। বিলের ঘাটে এসে দুটো নৌকা ভাড়া করলাম। ঘাটে অনেক নৌকা বাঁধা, মানুষ কম। মাঝিদের মন খারাপ। আমরা আজ দ্বিতীয় বা তৃতীয় গ্রুপ। আমাদের শাপলা দেখার পালা শুরু, সাথে ছবি তোলার ধুম। সামনেই ভারতের সীমান্ত। বি এস এফের ক্যাম্প দেখা যায়। বিজিবি থাকে ঘাট এলাকায়। বিলের মাঝে নৌকা চলার সুন্দর পরিস্কার পথ আছে। সেই পথ দিয়ে চলতে চলতে অপূর্ব সুন্দর ফুটে থাকা শাপলা ফুলের সাথে ছবি তোলা হল। এরপর শেষ মাথায় একটা মন্দিরের মত পোড়া বাড়ি। সেখানে ছবি তোলা হল নানা ভঙ্গিমায়। মাঝিরা জানালো যে পর্যটকের চাপে এখানে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়। আমরা ভাগ্যবান আজ সব খালি। ফেরার পথে সুন্দর দৃশ্য দেখতে দেখতে ঘাটে চলে এলাম। ঘাটে এখন অনেক মানুষ, সব নৌকা ভরে গেছে। মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছে নৌকার জন্য, সবার মুখে এখন হাসি। আমরা কি তাদের জন্য সৌভাগ্য নিয়ে এসেছিলাম।বিল এলাকা ডিবির হাওর গ্রামে, ওপারে ভারতের মুক্তারপুর।










সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন