somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু কি সময় দেয়া যায় – দেশটাকে ভালবাসো

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের দেশটাকে সুন্দর করতে ও দেশের উন্নয়ন বাহিরের কেউ এসে করে দিয়ে যাবে না। আমরা আমাদের দেশের ভাল যদি চাই তাহলে আমাদেরকেই দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে।
এখানে আমরা কে, আমরা আমি আপনি দেশের আপামর জনগণ। তারা কি কিছু করতে পারে, হাঁ পারে আমরা তা দেখেছি। একটা দুর্নীতি গ্রস্থ শক্ত ও সুসংগঠিত ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে। এর ফল পুরোপুরি এখন ও পাওয়া যায়নি। আমাদেকেই এর ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে।
দুর্নীতি মুক্ত দেশ গড়তে হবে। এটা নিয়ে কি কি কাজ হচ্ছে, আসলে কিছু হচ্ছে কিনা। এখানে কেউ অর্থ সাহায্য দিবে না। আমাদের দেশের কেউ কি এগিয়ে আসবে। এখানেই যোগ্য নেতার দরকার। দেশপ্রেম দরকার।
ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়া ও বিচারক কোন ভাবে প্রভাবিত হতে পারবে না। দুঃখ আমাদের দেশে তা কি হচ্ছে। কিভাবে আমরা মুক্তি পেয়ে এগিয়ে যেতে পারি।
কর্ম সংস্থান, যে কোন ভাল কাজ করতে গেলে নিজের কিছু সামরথ লাগে, কাজ সৃষ্টি করা না গেলে লোভের কারনে অনেকে পথ হারায়। আমাদের দেশে দীর্ঘ মেয়াদে কর্ম সংস্থানের ব্যবস্থা হচ্ছে কি। চাঁদাবাজি, টাকা পাচার ব্যাংক লুট এসব সহজ উপায়ে টাকা দেশের বাহিরে চলে যাচ্ছে। বন্ধ করতেই হবে।
পারিবারিক মূল্যবোধ এখন অনেক নীচে চলে এসেছে। পরিবার থেকে ভাল মানুষ বানাতে হবে। মা বাবা স্ত্রী সন্তান যদি অবৈধ সম্পদ ঘৃণা করে তাহলে আস্তে আস্তে এসব কমবে। পরিবার যে রকম অবৈধ সম্পর্ক মানে না সে রকম অবৈধ সম্পদ ও মেনে না নিলে দেশটা কত সুন্দর হত। বেগমরা বেগম পাড়ায় না থাকতে চাইলে কারা সেখানে থাকত।
দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কি কাজ হচ্ছে। এর জন্য কি নির্দেশনা রয়েছে। কারা কাজ করছে ফলাফল কি হচ্ছে। কেউ কি তা দেখছে, দেখলে এই অবস্থা কেন। দ্রুত ভাবতে হবে। দেশটাকে ভালবাসতে হবে।
আমাদের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে বাহিরে চিকিৎসার জন্য দেশের মূল্যবান অর্থ চলে যাচ্ছে। এগুলোর লাভ ও লোভ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
দেশের ইন্সটিটিউশান গুলোকে মজবুত ভিতের উপর দাড়া করাতে হবে। ব্রিটিশ দের এখন সেই দিন নাই তবু তারা পৃথিবীর বুকে বৃহৎ শক্তি হয়ে আছে। এটা সম্ভব হয়েছে তারা তাদের প্রতিষ্ঠান গুলো ভালভাবে ও মানসম্মত রেখেছে ও এখানে তারা কোন ছাড় দিচ্ছে না। আমাদেরকে ও নিজেদের উন্নয়নে কঠিন ভাবে কাজে লেগে যেতে হবে।
কেউ কারও উন্নয়ন করে দেয় না। নিজেদেরকে নিজের পায়ে দাঁড়াতে হয়। এসবের জন্য সমাজের সব ক্ষেত্রে দল তৈরি করে আলোচনা ও কাজ শুরু করতে হবে।
কোন কিছু না করার চেয়ে কিছু শুরু করে এগিয়ে যাওয়া উত্তম।
দেশকে পরিচ্ছন্ন রাখতে অনেকে উদ্যোগ নিয়েছে, নদী বাঁচাতে অনেকে চেষ্টা করছে। বর্জ্য প্লাস্টিক রিসাইকেল করার কারখানা করছে অনেকে। শিক্ষা ও চরিত্র গঠনের মাধ্যমে ভাল মানুষ গড়ার স্কুল হচ্ছে। আশা নিয়ে মানুষ বাঁচে, এরকম মহৎ উদ্যোগ গুলো আর ও বেশী করে নেয়া যেতে পারে।
দেশের নেতা, জনগণ, পরিবার ও সমাজ যদি ভাল চিন্তা শুরু করে তাহলে আমাদের এই বাংলাদেশের উন্নয়ন কেউ থামাতে পারবে না।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৩৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×