ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে মার্কিন দূতাবাস অভিমূখে মিছিল ও কুশপুত্তলিকা দাহ !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
নির্মমতার সকল সীমাকে হার মানিয়ে ইতিহাসের বর্বরতম গণহত্যা সংগঠিত হচ্ছে ফিলিস্তিনে । বাদ যাচ্ছে না শিশু,গর্ভবতী মা ও বৃদ্ধ । জায়নিস্ট জল্লাদের প্রতিনিধিরা হুমকি দিয়েছে ফিলিস্তিনের সকল মায়েদের হত্যার,ধর্ষনের । শিশুদের কান্না আর স্বজনহারাদের আহাজারীতে ভারী হয়ে উঠেছে ফিলিস্তিনের আকাশ। ফিলিস্তিনের জনগণের উপর এ ইসরায়েলী আগ্রাসন ও গণহত্যা সংগঠিত হচ্ছে মার্কিনসহ বিশ্ব সাম্রাজ্যবাদের মদদে । তারা আবারো বোমার আঘাত হানছে ইরাকে। ফিলিস্তিনে নির্বিচারে এ মানব হত্যাই হচ্ছে পুঁজিবাদী ‘গণতন্ত্র ও মানবতা’র প্রকৃত চেহারা! এটাই সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থায় ‘নাগরিকের নিরাপত্তা’র স্বরূপ! তাই সাম্রাজ্যবাদ আজ দুনিয়ার জন্য এক বাতিলযোগ্য আপদ । একে বাতিল না করে এই বর্বরতম গণহত্যা বন্ধের কোন স্থায়ী সমাধান নেই । ইসরায়েলী আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের জনগণের জন্য সারা দুনিয়াব্যাপি সংহতি গড়ে তোলা প্রয়োজন । প্রয়োজন এই সংহতিকে দৃশ্যমান করা । গণ-অধিকার সংগ্রাম কমিটি তাই বাংলাদেশের সকল স্তরের জনগণকে আহবান জানায় ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সোচ্চার হতে,ফিলিস্তিনের জনগণের সাথে একাত্ম হতে ।
আসুন ফিলিস্তিনের জনগণের, শিশুদের কান্না শুনি ।
১৪ অগাস্ট ২০১৪,বৃহঃস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে জাতীয় যাদুঘর ,শাহবাগে জমায়েত হয়ে "ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ‘মার্কিন দূতাবাস অভিমূখে মিছিল ও কুশপুত্তলিকা দাহ" কর্মসূচীতে অংশ গ্রহণ করি, ইসরায়েলী আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে আমাদের ঘৃণা, ক্ষোভ ও প্রতিবাদকে দৃশ্যমান করি ।
দাবীঃ
১ অবিলম্ভে ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসী যুদ্ধ, গণহত্যা বন্ধ করতে ইসরাইলের উপর সর্বাত্মক আন্তর্জাতিক অবরোধ আরোপ করতে হবে
২ ফিলিস্তিনে গণহত্যার জন্য দায়ী যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে
৩ গাজাসহ ফিলিস্তিনে সকল অবরোধ ও দখলদারির অবসান ঘটাতে হবে
৪ অবিলম্বে উপরোক্ত দাবীসমূহ সরকারকে সকল আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে হবে
সাম্রাজ্যবাদ, জায়নবাদ- ধ্বংস হোক, নিপাত যাক!!!!
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।