কাল নয়তো পরশু অথবা পরের মাসে বা বড়জোর কাছাকাছি ভবিষ্যতের কোন এক মধ্যদুপুরে বা মধ্যরাতে ঠিক ঠিক সংলাপ হবে,মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেবেন, গোলটেবিল বৈঠক হবে, হয়তো তত্বাবধায়ক নয়তো দেশি-বিদেশি কতিপয় ভদ্রগোছের সুশীলদের অধীনে বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনও হবে। নির্বাচনী আসনের সমানুপাতে বা ব্যস্তানুপাতে ক্ষমতার ভাগাভাগি হবে। সব ঠিকঠাক চলবে......................
বেওয়ারিশ ককটেল আর পেট্রলবোমাগুলির জীবন রহস্য উন্মোচিত হবে। আজকের দুর্বৃত্তরা সেদিন অগ্নিবালক খেতাবে ভূষিত হবেন । মাঠে মাঠে সংবর্ধনাও জুটবে, জাত বেজাতের রঙিন ক্রোড়পত্রে প্রকাশ হবে তাদেরই হাস্যোজ্বল মুখ। বুক ফুলিয়ে বিশ্বের দরবারে বাংলা গণতন্ত্রের মহিমা প্রকাশিত হবে । দু’চারটি বিশ্ব রেকর্ডও হতে পারে.......
শুধু ফিরে আসবে না গতকালের সুন্দর উজ্জ্বল মুখগুলো। মুছবে না বেওয়ারিশ ককটেল আর পেট্রলবোমার দগদগে ঘা ...................গদি, ক্ষমতা, নির্বাচন, হয়তো তত্বাবধায় সরকার ও ফিরবে.........................কখনোই ফিরবে না মৃত শিশুগুলো !!!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


