নিরাপদ ও মানসম্মত সড়কের জন্য জাতীয় শহীদ মিনারে ঈদের দিনে গণ অনশনের ডাকঃ সৈয়দ আবুল মকসুদের
২৯ শে আগস্ট, ২০১১ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ পবিত্র ঈদ উল-ফিতরের দিন জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠেয় অনশনে অংশ নিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশের ভঙ্গুর সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আওয়ামী লীগ সরকারের চরম ব্যর্থতার প্রতিবাদে তিনি ওইদিন অনশন কর্মসূচির ডাক দিয়েছেন। এ সম্পর্কে তিনি আজ রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন,”আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।সড়ক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবে।” তিনি বলেন, সড়ক যোগাযোগ অবশ্যই সহজ, নিরাপদ ও মানসম্মত করতে হবে। তা করতে না পারায় এর দায়ভার সরকারকেই নিতে হবে।
দেশের সুশীল সমাজ কয়েক মন্ত্রীর পদত্যাগের বিষয়ে যে দাবি জানিয়েছে তা মেনে নিতে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তাদের আন্দোলনের বিরুদ্ধে কয়েক মন্ত্রীর সাম্প্রতিক সমালোচনার জবাবে আবুল মকসুদ বলেন, যুগে যুগে সুশীল সমাজের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, “আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী নই, আমাদেরকে শত্রু বলে গণ্য করবেন না।” তিনি সমাজ থেকে দুর্নীতি দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন