মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর সৈনিক বাংলাদেশের সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর স্বাধীনতা সংগ্রামকালে যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন এই লড়াকু সৈনিক। পাকবাহিনীর গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হলে নূর মোহাম্মদ শেখ হাতে এলএমজি এবং কাঁধে আহত সাথীকে নিয়ে শত্র” পক্ষের দিকে গুলি ছুঁড়তে থাকেন এবং হঠাৎ পাকবাহিনীর মর্টারের আঘাতে তার হাঁটু ভেঙ্গে যায়। তবুও তিনি গুলি চালাতে থাকেন। এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। যশোরের শার্শা থানার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। বর্তমানে তার দ্বিতীয় স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা, পুত্র গোলাম মোস্তফা কামাল ও তিন কন্যা আছেন।
তার সংক্ষিপ্ত জীবন ইতিহাস থেকে জানা যায়, ১৯৩৬ সালের ২৬ ফেব্র”য়ারি নূর মোহাম্মদ শেখ নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে (বর্তমান নূর মোহাম্মদনগর) জন্মগ্রহণ করেন। পিতা মোহাম্মদ আমানত শেখ। মাতা জেন্নাতুন্নেছা। মতান্তরে জেন্নাতা খানম। বাল্যকালে পিতা-মাতাকে হারান তিনি। সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। ১৯৫৯ সালের ২৬ ফেব্র”য়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগদান করেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে ১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হন। ইতোমধ্যে তিনি ল্যান্স নায়েক পদোন্নতি পান। ১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮নং সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধ চলাকালীন যশোরের শার্শা থানার কাশীপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এ সময় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ৮নং সেক্টর কমান্ডার ছিলেন কর্ণেল (অব) আবু ওসমান চৌধুরী এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর এস এ মঞ্জুর। এই মহান বীরের সম্মানার্থে নড়াইল শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ৬২ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে নূর মোহাম্মদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মিত হয়েছে। ২০০৮ সালের ১৮ মার্চ কর্ণেল (অব) আবু ওসমান চৌধুরী এটির উদ্বোধন করেন। এছাড়া ৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে বীরশ্রেষ্ঠের বাড়িতে একটি স্মৃতিস্তম্ভ নিমার্ণ করা হয়েছে। তবে কাজ অসমাপ্ত রয়েছে।
দিনটি পালন উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে বীরশ্রেষ্ঠের বাড়িতে (নূর মোহাম্মদনগর) স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এছাড়া বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরে কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার
ভূমিকা
একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।