১।
মানব আকৃতি কঠিন প্রকৃতি... তোমার মদীরা পাত্র...
সরস মাটির বিশাল দেহ... তোমারই ফুলক্ষেত্র...
কোলাহল পরিহারে, নির্জনতার আসরে,
তোমারই প্রতীক্ষায় রহিয়াছি... তোমারই বাসরে...
২।
ভাবুক বলে মানুষ সোজা,
নহে মোটে আঁকাবাঁকা,
ওলটপালট করে দেখ আলিফ লাম মীম আঁকা,
আপন চিত্তে বিভোর হলে, মানুষ হয় নূরের খনি,
সকল আঁধার দূর হয়ে যায়, মানুষ হয় অন্তর্যামী...
৩।
প্রবৃত্তি নিবৃত্তি ভবে, জান তিন ভাবে,
বাক বিতণ্ডা পরিহারে,
জানার আগ্রহে,
পরদোষ পরিহারে, নিজদোষ ধ্যানে
দেখাইবে না পীর যাকে এই তিন ধারা
আসিবে না সোজা পথে সেই পথহারা...
মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা 'গাউসুল আযম সৈয়দ আহমদউল্লাহ (কঃ) মাইজভাণ্ডারীর' দৌহিত্র 'অছি এ গাউসুল আযম সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর' রচিত বিভিন্ন গ্রন্থ হতে সংকলিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

