খুব সুন্দর একটা সকাল দিয়ে আজকের দিনটা শুরু হয়েছিল। এমনিতে খুব ভোরে উঠার অভ্যাস আমার। আজকেও যখন ঘুম ভাঙলো, সূর্য তখনো পুবাকাশে উকি দেয়নি। বিছানার আলস্যে জড়ানো আকর্ষন ছেড়ে বারান্দায় গিয়ে দাড়িয়েছি, একটা ফুড়ফুড়ে বাতাস বয়ে গেল আমার উপর দিয়ে। বসন্তের বাতাস। আমার চুল গুলো উড়ছিল, মুখের উপর এলোমেলো ভাবে স্পর্শ করে। এখানে পাখীর ডাক শুনি না, শুনি যানবাহনের বিচিত্র শব্দ। কিন্ত কিছু সময়ের জন্য মনে হল, আমি যেন সবুজ কুন্ড সাহেবের বলা চিত্রা নদীর পাড়ের সূচিত্রা। গুন গুন করতে ইচ্ছে করছিল খুব। নিজেকে যখন হারিয়ে ফেলছিলাম প্রায়, ঠিক তখনই মাথায় একটা স্নেহাতুর স্পর্শ---- কীরে মা, আজ েকটু তারাতারাই উঠে গেলি যে, ঘুম হয়নি? আমার বাবা, পৃথিবীর সবচেয়ে ভাল বাবা, আমার সবচেয়ে ভাল বন্ধু।
আপনারাই ভাবুন, এমন সুন্দর একটা সকাল তার সাথে বাবার আদর ভরা গলা শুনে শুরু হওয়াদিন টা কেমন হওয়া উচিৎ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



