সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
পাহার ঘেরা এক মুঠো স্মৃতি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বেড়াতে গিয়েছিলাম একটা পাহাড়ি এলাকায়। এত সুন্দর আর মনোহর দৃশ্য আমি খুব একটা দেখিনি। পাহাড় আমার ভাল লাগে। সবুজ আর সবুজ। সারাটাদিন দৌড়ে কেটেছে আমার। ছোট ভাইয়ের সাথে প্রজাপতি ধরতে গিয়েছি, হলুদ হলুদ ফুল গুলো তুলে নিয়ে খোপায় গেঁথেছি। উফ, কয়েকটা দিন কেটে গেল হুড় হুড় করে। ফেরার সময় দেখলাম আকবর আন্টির চোখের কোন ভেজা। এই একটা মহিলা আমাকে আমার মায়ের পর অনেক অনেক আদর করেণ। ওনার ব্যাপারে লিখতে হবে একদিন। খুব মজার পিঠা বানান উনি। আমরা যেদিন আউটডোরে গিয়েছিলাম, ব্যাগ ভর্তি করে নিয়েছিলেন নানা রকম পিঠা, আগের রাতে আমার মা আর আকবর আন্টি বানিয়েছিলেন। ওনাদের বাসাটাও বেশ জমকালো, একতলা কাঠের তৈরী ঘর, চারদিকে বুক সমান উচু কাঠের বেড়া, একটা লম্বা বারান্দা। এই বারান্দায় দাঁড়ালে বিশেষ করে বছরের এই সময়টায়, অদ্ভুত এক শিহরন জাগে। ঠান্ডা না, আবার ভ্যাপসা গরম ও না এক বাতাস নেচে যায় বাড়ির ওপর দিয়ে। ঘর থেকে বের হলেই সবুজ লন, ডানে বামে তাকালে বেশ খানিক দূরে নীলাভ পাহার, অবশ্য কিছুদিন আগেও এর রং সাদা ছিল। মোদ্দা কথা, অপূর্ব। আমি আসলে এমন একটা জায়গার বর্ণনা লিখতে অপারগ। সেখানে গিয়ে উপলব্ধি করতে হবে এমন একটা সুন্দর জায়গাকে। আমি তাই আকবর আন্টির সাথে চুক্তি করেছি, সারা জীবনের জন্য যেন বাড়িটি যান উন্মুক্ত থাকে আমার জন্য, আমার যখন খুশী তখনই ছুটে চলে যাবো সেখানে। কিন্ত কে জানে সময় কাকে কোথায় নিয়ে যায়। এমন একটা জায়গা ছেড়ে কোথাও গিয়ে আমি কি শান্তিতে থাকতে পারবো, জানি না!
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন
ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”
আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”
সে বলল, “বুঝতে পারছি না।”
“কেন?” আমি প্রশ্ন করলাম।
“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন
একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন
দেবীপ্রসাদ যাত্রা

আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন
দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।