somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহস্রাব্দ প্রাচীন গৌরবময় কিতাব

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


• একটি গবেষণার যুগ-সৃষ্টিকারী রচনা
• একটি গবেষণাধর্মী রচনা
• একটি অথেনটিক ও বস্তুনিষ্ঠ রচনা
• একটি সুসজ্জিত প্রামাণ্য রচনা
• একটি পরমতসহিষ্ণু রচনা
• একটি বিবেক, যুক্তি ও বাস্তববাদী রচনা
আবু জাফর আহমদ ইবনে মুহাম্মদ আত-তাহাবী(র)(৮৫১-৯৪৩খ্রিঃ) তার কিতাব شرح معاني الأثار গ্রন্থে নিপুণ হাতে মহানবী(সা) হতে বর্ণিত হাদিসসমূহ ফিকহী মাসয়ালার(ইসলামি বিধি-বিধান) আলোকে লিপিবদ্ধ করেছেন। তিনি প্রথমত বিরুদ্ধবাদীদের দলিল-হাদিস এবং অভিমত বর্ণনা করেছেন। তারপর হানাফি মাযহাবের দলিল-হাদিস ও অভিমত ব্যক্ত করেছেন। সবশেষে তিনি স্বীয় বিবেকপ্রসূত যুক্তির আলোকে প্রতিপক্ষের অভিমতের জবাব দিয়েছেন এবং হানাফি মাযহাবকে সুপ্রতিষ্ঠিত করেছেন।
শরহে মায়ানিয়িল আসার গ্রন্থের বর্ণনাপদ্ধতি নিম্নরূপ
• তিনি মাসয়ালার সমর্থনে كتاب الله(কুরআন মাজিদ)হতে দলিল উদ্ধৃত করেছেন।
• একই বিষয়ে রাসুল(সা) হতে বিশুদ্ধ ধারাবাহিকতায় বর্ণিত হাদিস উদ্ধৃত করেছেন।
• ঐ বিষয়ে সাহাবায়ে কেরামের(মহানবীর সাথীগণ) কোন ঐকমত্য থাকলে তা পেশ করেছেন।
• সাহাবিগণের যে সকল গ্রহণযোগ্য বক্তব্য ধারাবাহিকভাবে তার নিকট পৌছেছে, সেসকল তিনি দলিল হিসেবে পেশ করেছেন।
• ক্ষেত্রবিশেষে তাবেয়িগণের(সাহাবীগণের পরবর্তী মুসলিম প্রজন্ম) বক্তব্যও উদ্ধৃত করেছেন।
• ভিন্নমতের ইমামগণের অভিমত, বক্তব্য ও দলিল তুলে ধরেছেন।
• বিরোধী দলিল বর্ণনাপূর্বক খন্ডনের প্রয়াস পেয়েছেন। অবশ্যই তা করেছেন দলিল, যুক্তি, বিবেক ও বাস্তবতার নিরিখে।
• পরস্পর বিরোধী একাধিক হাদিস বর্ণনাপূর্বক বিশ্লেষণ করে একটিকে অগ্রাধিকার দিয়েছেন।
• প্রযোজ্যক্ষেত্রে তিনি বহুমূখী সমালোচনাও পেশ করেছেন।
• উভয়পক্ষের মত বিবেচনাপূর্বক যুক্তিভিত্তিক সমাধান পেশ করেছেন, একে বলা হয় نظر صحيح, যার কারণে "তাহাবী শরীফ" অদ্যবধি বিখ্যাত।
• ইমাম তাহাবী (র) বিবেক, যুক্তি ও বাস্তবতার নিরিখে কুরআন হাদিসের বাণীকে সুপ্রতিষ্ঠিত করেছেন।


এসকল বিষয়াবলি তুলে ধরার একমাত্র উদ্দেশ্য হল- ইসলামের ইতিহাসের গৌরবের দিকটি তুলে ধরা এবং বর্তমান জ্ঞান-গবেষণামূলক রচনাবলীর সাথে গ্রন্থটির তুলনা করা।
• হাজার বছর পূর্বে বিরোধী মতকে নিজের রচনায় স্থান দেয়াটা ছিল সত্যিই অভূতপূর্ব এবং অবিশ্বাস্য। যেটা আধুনিক যুগেও অনেক বিদ্বান মেনে নিতে পারেন না।
• যখন গবেষণার কোন বালাই ছিলনা, ছিলনা কোন নিয়ম, তখন বহু উৎস হতে গৃহীত বিষয়ভিত্তিক উদ্ধৃতি পেশ করা, আবার তার উৎস ও বর্ণনার বিশুদ্ধতা যাচাই করা ছিল অকল্পনীয়। অর্থাৎ গবেষণামূলক রচনা হিসেবে এ গ্রন্থ আধুনিক গবেষণা মানদন্ডও উতরে যেতে পারবে।
• অপরের মতকে তুলে ধরে তা সহিষ্ণুতার সাথে খন্ডন করা আধুনিক গবেষণা জগতের অন্যতম বৈশিষ্ট। হাজার বছর আগে ইমাম তাহাবী এহেন ধারার সূচনা করে গেছেন তা অনস্বীকার্য।
• বিবেক, যুক্তি ও বাস্তবতার নিরিখে সমস্যা সমাধানের থিওরি বহু পুরনো হলেও তার প্রয়োগ দেখা যায় না প্রাচীন মানবসভ্যতা/মানবধর্মগুলোতে। কিন্তু ইমাম সাহেব তার গ্রন্থে প্রত্যেকটি মাসয়ালায় বিবেক, যুক্তি ও বাস্তবতার আলোকে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। তবে তিনি আবশ্যকভাবে ইসলামকে আরসব যুক্তি-বাস্তবতার উপরে স্থান দিতে ভুল করেননি।
• ইমাম সাহেবের রচনার মূলনীতিগুলো খেয়াল করলে দেখা যাবে তার অমূল্য রচনা পদ্ধতিকে অনুসরণ করেনি বর্তমান মুসলিম উম্মাহ; তার পদ্ধতির পূর্ণ অনুসরণ পাওয়া যায় ইউরোপিয়দের রচনায়।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×