এই ব্লগে এসে আমি অনেক বন্ধু পেয়েছি। অপছন্দ করতে হবে এমন ঘটনা করো সাথে ঘটেনি, অতএব অপছন্দ কাউকে করিনা এখানে। কিন্তু শ্রদ্ধা করি, পছন্দ করি, স্নেহ করি এমন ব্লগারের সংখ্যা অনেক। তাই পছন্দের লিস্টটা এখানে নাহয় না'ই বল্লাম। শুধু একজনের নাম বলবো, তিনি হচ্ছেন বিহংগ। বিহংগ ভাই আমার একটা সংক্ষিপ্ত সংলাপে মন্তব্য করেছিলেন যে আমার মত সুখীমানুষ আর তাঁর মত অসুখীমানুষকে সংলাপে মুখোমুখি করে দেওয়া যায় কিনা। আমি এই অসাধ্য সাধনের চেষ্টা এখানে করেছি। মনমত হয়নি লেখাটা, তবু পোস্ট করলাম। ভালো কিছু দাড়া করাতে পারলে তা আবারো পোস্ট দিবো ইনশাল্লাহ।
: কে?
: সুখীমানুষ
: ভান
: হ্যা
: তবে!
: ভান'টাই বিশ্বাস
: জোর করে?
: না
: তবে?
: অনুভব করে
: সুখ ক্ষনস্থায়ী
: ঐটুকুই জমা রাখি
: দুঃখ নিত্যসঙ্গী
: ফেলে দেই
: কিভাবে?
: ভান করে
: দুঃখের ভারে ক্লান্ত
: এ দৃষ্টিভঙ্গি
: আসলে ক্লান্ত নই!
: হ্যাঁ হয়ত
: হয়ত কেন?
: দুঃখ অনুভব করতে হয়
: কেমন করে?
: সুখের মত
: সম্ভব?
: দৃষ্টিভঙ্গী বদলালে
: হাস্যকর
: হ্যা, তুমি
: আমি! কিভাবে?
: সুখ পাওনি?
: পেয়েছি, টিকেনি
: কোনকিছুই টিকেনা
: মনে স্মৃতি জ্বালায়
: তার উত্তাপ নাও
: কেউ থাকেনি
: কেউ তোমার ছিলোনা
: এ দুঃখ নয়?
: না এ মুক্তি
: জীবন বড় শ্রান্তিময়
: তবেই অবসরের আনন্দ পাবে
: ক্ষনস্থায়ী
: একেই স্থায়ি করে জমা রাখো
: আমি অসুখী
: বন্ধু আছে?
: হ্যাঁ
: তুমি কারো বন্ধু?
: হ্যাঁ
: আকাশ দেখতে পাও
: হ্যাঁ
: ঘাসে পা রাখো?
: হ্যাঁ
: বুক ভরে শ্বার নাও
: হ্যাঁ
: নিষ্ঠুর হতে পারো?
: না
: দুঃখী'র দুঃখ দুঃখী করে?
: হ্যাঁ
: ভালোবাসতে জানো?
: খুব
: নিজে তুমি ভালো মানুষ?
: বুকে হাত দিয়ে
: এখন কি মনে হচ্ছে?
: আমিও সুখীমানুষ
: একে স্থায়ী করো।
২৩-০৯-০৮, ঢাকা
সংক্ষিপ্ত সংলাপ -১৩ (বেকার ও ভিখারী)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



