somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসাঙ্গ অনন্ত জলিল

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তর্ক বিতর্কে আমি নাই। এরপরেও এই তর্ক বিতর্কের বিষয়ে না লিখে আর পারছিনা। গত ঈদের কথা। বউয়ের অনুরোধ, নিঃস্বার্থ ভালোবাসা (ইংলিশে মনে হয় হোয়াট ইজ লাভ হয়) দেখাতে হবে। সন্দেহ হলো, বাস্তবে যে ভালোবাসা আমি দেখাই তা কি তবে নিঃস্বার্থ নয়! ধীরে ধিরে বউয়ের অনুরোধ ঘেনঘেনানিতে রূপান্তর হলো। শীতল ক্রোধের বসে সিদ্ধান্ত নিয়েই ফেল্লাম, নিঃস্বার্থ ভালোবাসা নিজে কতটুকু দেখাই আর অনন্ত জলিল সাহেব কতটুকু দেখালেন তার একটা কমপেয়ার না করলেই না। ঈদের দিন আমরা মিডিয়ার ইঞ্জিনিয়াররা অফিস করি। মানুষ বাসায় বসে ছুটির দিন আয়েশ করে টিভি দেখে। আমরা অফিসে বসে দেখাই। সারা দিন অফিস করে বউকে নিয়ে গেলাম বসুন্ধরায়। নিঃস্বার্থ ভালোবাসার লাইনের কয়েক শত মানুষের পিছনে দাড়ালাম। ঘন্টা খানেক কচ্ছপ গতিতে লাইন সামনের দিকে গেলো। সিনেপ্লেক্সের এক ভদ্রলোক এসে খবর দিলেন, আগামি পরশুর টিকিটও শেষ। তাও আমার ইচ্ছার কমতি ছিলো না। বউ এর ইচ্ছায় ঘাটতি পড়লো। ব্যার্থ মনরথে রিক্সাযোগে ঢাকা শহর ঘুরতে বের হলাম।

ফেসবুকের কল্যাণে নিঃস্বার্থ ভালোবাসা (ইংলিশে মনে হয় হোয়াট ইজ লাভ হয়) মুভির একটা ক্লিপ দেখলাম। হৃদয় নিয়ে হৃদয়বিদারক কান্ডকারখানার অন্ত রাখেন নাই অনন্ত সাহেব। আমার কথা এই প্রসঙ্গেই।

কেউ কেউ অনন্ত সাহেবকে খুব বাহবা দেন। বাংলা সিনেমা নিম্ন রুচির হয়ে গেছে। মধ্যবিত্ত, উচ্চবিত্ত কেউ ছিব দেখতে যান না। অনন্ত সাহেব সেই না যাওয়া মধ্য ও উচ্চবিত্তদের হলমুখী করেছেন, ব্লা ব্লা ব্লা। আর আমার কেবলি মনে হয়, ভদ্রলোক চমকের নাম করে প্রতারণা করছেন রুচিশীলদের সাথে। মানুষ বারবার অত্যাধিক বাজেটের মুভি দেখতে হলে যান। আর হৃদপিন্ড বাইরে এনে এর উপর রকেট হামলার হাস্যকর টাইপ অ্যানিমেশন দেখে আসেন। লোক যে হাসেন না তা না, হাসেন। তবে এই হাসি ভানু বন্দোপাধ্যায়ের "দুই খান কথা আছে" টাইপ কথা শুনে হাসি না। জজেজ, পম গানা টাইপ কথা শুনে হাসি। টাকা খরচ করে একটা মানুষ নিজেকে কতটা সস্তা করতে পারেন, কতটা হাস্যকর করতে পারেন তার প্রমান অনন্ত সাহেব।

যারা অনন্ত সাহেবের প্রচেষ্টার কথা বলে বাহবা দেন। তাঁদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনারা দুই হাত সামনে তাকিয়ে বাহবা দেওয়ার রাস্তাটা কেন অনন্তকে দেখতে বলছেন না? বাংলাদেশেতো ক্রিয়েটিভ ছেলেপেলের অভাব নাই! ভালো সিনেমায় লগ্নি করতে চাইলে তো তাদেরকে দিয়েও মুভি বানানো যায়। অনন্ত কিন্তু মুভির কোয়ালিটি নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তিনি টাকা খরচ করে নিজেকে জাহির করতে চাইছেন। যারা অনন্তের পক্ষে কথা বলেন তারা একটা বার ভেবে দেখুন - আপনার কোমলমতি শিশুটা অন্তকে দেখে শিখে গেলো, জজেজ, পম গানা...(আরো নিত্য নতুন উনি যা শিখাচ্ছেন আমাদের)। আপনার ভালো লাগবে তখন?

অনন্ত যেই রাস্তা দেখালেন টাকা খরচ করে নিজেকে জাহির করার তার ভবিষ্যত কি কি হতে পারে জানেন? ওমুক তমুকের আজকাল টাকার অভাব নাই। দেখা গেলো টাকা খরচ করে নিজের বউ, শালির ছবি বিল বোর্ডে লাগিয়ে রেখেছেন। উদ্দেশ্য, টাকা আছে তাই নিজেকে দেখাচ্ছি।
একটা গল্প বলে শেষ করছি। পাগলা গারদে এক পাগল অন্য পাগলকে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছে। পাগলের ডাক্তার ঐ পাগলকে ডেকে বল্লেন, আপনি অন্যকে সাহায্য করাটা ফিল করেছেন। তাহলে তো সুস্থ হয়ে গেছেন! পাগল হাসি দিয়ে বল্লো - ভিজা যাচ্ছিলো, তাই তুইলা আইনা গলায় রশি পেচাইয়া গাছে বাইন্ধা শুকাইতে থুইছি। এই গল্পের কে কোথায় ফিট হবেন তা সেট করে নেওয়া পাঠকের বিবেচনায় ছেড়ে দিলাম।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×