সাহায্য চাওয়ার আগে একটু ভূমিকা টেনে নেই -------
Thalassemia নামের একটা বিচ্ছিরি রোগ আছে। এই রুগীদের শরীরে হিমোগ্লোবিন তৈরী হয় না। আমাদের বৈশাখী টেলিভিশনের ড্রাইভার রেজা ভাইয়ের দুইটা (সত্যিকার অর্থে) মেধাবী ছেলে বাবু আছে। এর মধ্যে বড়টার এই রোগ। প্রতি দুই/তিন মাস পরপর বাইরে থেকে রক্ত না দিলে সে বাঁচবে না। তারমানে তার জীবনটা নির্ভর করছে আপনারা যারা নিয়মিত রক্ত দেন তাঁদের উপর। ওর রক্তের গ্রুপ O +ve। রেজা ভাইয়ের ফোন নাম্বার হচ্ছে: 01732645538, 01961943092।
বাবুটার শরীরের হিমোগ্লোবিন কমে যাচ্ছে। ধীরে ধীরে দূর্বল হয়ে যাচ্ছে সে। বেশ কয়েকদিন ধরে কোন ডোনার পাওয়া যাচ্ছে না। জানি দুই/তিন মাস পরপর এই বাবাটা আপনাদের কাছে ভিক্ষা চাইবে। তাও যে সে জিনিসের জন্য না, রক্তের জন্য। হয়ত আমিও তার অনুরোধে এমন করে মনপ্রাণ দিয়ে রক্ত চেয়ে স্টেটাস দিবো। জীবন তো জীবনের জন্যই তাই না? আর যারা রক্ত দেওয়ার মত এত বড় মনের মানুষ হন তাদের কাছে এত হাবিজাবি বলে রক্ত চাইতে হয়না। রক্ত তো মানুষ বিনা কারনে চায় না। ব্যাপারটা তো এমন না যে, শরীরটা একটু ম্যাজম্যাজ করতেছে, দেন ভাই একটা ব্যাগ রক্ত দেন, পুশ করি।
খুব আশা নিয়ে ষ্টেটাস লেখা শেষ করছি। নিশ্চয়ই আমার এই লেখাটা সেই বাবার মনের অনুরোধ ধরার শক্তি রাখে না। তবু চেষ্টা করে দেখি না এবারের যাত্রায় ছেলেটাকে আরো দুই/তিন মাসের হায়াত কেউ দিতে এগিয়ে আসেন কি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



