তবু ল্যাম্পপোষ্টগুলো ঘুমাতে পায় রাতে
দায়িত্বের দৃষ্টিটারে আলতো করে জ্বেলে
ঘুমায় তারা রাতের সাথে।
কোনটার সখা কাক হয়ত আসেনি দিনে
রাতে তার বুক ধড়ফড় অপেক্ষা কেবল
এলো কি কেউ, তাই দেখে থেকে থেকে।
গলির মুখে কেউ একজন তখনো রয় জেগে
তখনো বারান্দায় তারার মত জ্বলে সিগারেট
সেও আশায় আশায় কেউ কি এলো দেখে
সে জানে না তার জন্য কেউ বসে নেই কোথাও।
২৪/৯/২০১৩, ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




