somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ঈদ

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উত্তরটা একটু ঘুরিয়ে দেই...
প্রশ্নটা হচ্ছে - ঈদ কই করতেছেন?

ছোটবেলায় দেখতাম মা সবার পরে ভাত খেতেন। খেতেন বল্লাম কারন তিনি বহু বছর ধরেই ভীষণ অসুস্থ। এখন মুখে তুলে খাইয়ে দিতে হয়। যাই হোক, আমাদের সবার খাওয়া হয়ে গেলে তবেই মা'র খাওয়া হতো। মাঝেমাঝে হয়ত ঝোলটুকুই ভরসা ছিলো। কিন্তু তাতেও মা'র কি সে প্রশান্তি!

ঈদে সবাই বাড়ী যাবে। প্রিয়জনদের সাথে ঈদ করবে এটাই স্বাভাবিক। কেউ কেউ কিন্তু আপনাদেকে ঈদ করাচ্ছেন। যে বাসটি আপনাকে ঈদের আগের দিন আপনার গন্তব্যে পৌছে দিলো তার বাড়ী হয়ত বহু দূরের কোন জেলায়। তার ঈদ হবে পথে পথে।

ঈদের দিন বিকাল বেলায় যে রিক্সাটি করে আনন্দে ঘুরতে বের হলেন এই রিক্সাওয়ালাও কিন্তু আপনাকে ঈদ করাচ্ছেন। ফুচকা খেতে ঝিলের ধারে বসেছেন ঈদের দিন সন্ধায়। এই ঈদ আনন্দের কিছুটা অংশ কিন্তু এইসব লোকগুলোর কারনে সম্ভব হচ্ছে। হয়ত বলবেন বিনিময়ে টাকাতো দিচ্ছেন। ভাইরে, টাকার বিনিময়ে যদি সবাই কাজটা করতে না চায় তাহলে? কই এখন টাকার বিনিময়েওতো বাসার কাজে সাহায্য করার মত একটা মানুষ খোঁজে পাওয়া যায়না।

আপনি দুই সেকেন্ডের মাথায় হয়ত একটা টিভি চ্যনেল বদলে ফেলেন রিমোটে চেপে। কিন্তু প্রত্যেকটা টিভি চ্যানেলেই সার্বক্ষণিক কয়েকশো মানুষ কাজ করতে হয়। তবেই নিঁখুত ভাবে সময় মেপে সব তৈরী করা এবং দেখানো সম্ভব।

তো এবার আসি উত্তরে। ভাই ঈদ করতেছি অফিসে।
কারন আপনারা যখন আপনজনদের সাথে বসে আড্ডার ফাঁকে ফাঁকে টেলিভিশনের প্রোগ্রামগুলো দেখবেন তখন এইগুলান আমরাই দেখাবো। এক্ষেত্রে নিজেদেরকে আমার মায়ের আসনের কেউ মনে হয়। মা সবাইকে খাওয়ায়ে তবেই খেতেন। আমরাও আপনাদের সবাইকে ঈদ করিয়ে তবেই ঈদ করতে যাবো। এ বিষয়টা বেশ আনন্দের, বেশ প্রশান্তির।

আর পরিবার? পরিবারত কেন রাগ করবে? পরিবার স্মার্ট না? পরিবারতো বুঝে মানুষটা একটা সিরিয়াজ কাজ করে ;)

২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×