somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংসারী বাউন্ডুলে

২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহেশপুরের ফুপা।
আসলে তিনি আমার সরাসরি ফুপা না। আমার ফুপাতো ভাইয়ের ফুপা। ছোটবেলায় বুঝিনি এই সাধারণ মানুষটা কত অসাধারণ, এখন বুঝি।

প্রতি বছর অন্তত একবার হলেও তিনি বেড়াতে আসতেন। মেহমানদের হাতে কিছু না কিছু থাকে। গ্রামের বাড়ীতে তখন পাইনাপেল বিস্কিটের খুব চল। ফল ফ্রুট না হলে অন্তত একটা পাইনাপেল বিস্কিট মেহমানরা নিয়ে আসতেনই। মইশমাড়ার ফুপা ছিলেন আলাদা। তিনি লুঙ্গি, পাঞ্জাবী পড়ে চলে আসতেন। হাতে কোন ব্যাগ ট্যাগও থাকতো না। যে কয়দিন থাকতেন আমাদের কাপর-চোপড়ই পড়তেন। যাওয়ারসময় নিজেরগুলা পড়ে চলে যেতেন।

মহেশপুরের এই ফুপা বেড়াতে আসলে কেউ আনন্দে ডগমগ হতো না। আবার বিরক্তও হতো না। উনি আসতেন, একেবারে পরিবারের একজন হয়ে কিছুদিন থাকতেন, চলে যেতেন। তারমানে উনার এই আসা যাওয়াটা একেবারে স্বাভাবিক। আমার জন্মেরও আগে থেকেই হয়ত স্বাভাবিক।

ঢাকায় আসলাম। উত্তরা বাড়ীতে আমরা দুই ভাই আর দুই ফুপুর দুই ছেলে থাকি, সবাই ছাত্র। হঠাৎ এক দিন দেখি মইশমাড়ার ফুপা এসে হাজির। তখন একটু বড় হয়েছি, কলেজে পড়ি। উনাকে দেখেই বুঝে গেলাম, উনি সুন্দর করে আমাদের সাতে মিশে যাবেন, গেলেনও। মুখ ভর্তী সাদা চাপ দাড়ি, পান খাওয়া মুখে সুন্দর হাসি। আমাকে উদ্দেশ করে বল্লেন
- বাবাজি লুঙ্গি দেন। গোসল করাম, দুই দিন দইরা গোসল নাই।

বড় ভাইকে জিজ্ঞাসা করলাম
- ভাইছা, উনি ঢাকার বাড়ীও চিনেন?
বড় ভাই আমার আগে ঢাকা এসেছেন। তিনি একটু অবাক হয়ে বল্লেন
- এর আগেতো আসেন নাই। কারো কাছ থেকে ঠিকানা নিয়া আসছে হয়তো।
এরপর একটু হাসতে হাসতেই বল্লেন
- এই ফুপার স্বভাবই হইলো ঘুইরা বেড়ানো। যার সাথেই দেখা হোক, কথায় কথায় ঠিকানা নিয়া তার বাড়ীতে চলে যায়। উনি মুসাফির-স্বভাবের মানুষ।

উনি কয়েকদিন থাকলেন। উনার উপস্থিতি এতদিন পর খুব একটা মনে পড়ছে না। তারমানে উনি তেমন মনে পড়ার মত আড্ডাবাজ ছিলেন না। একদিন সকাল বেলা 'বাবাজি যাই' বলে চলেও গেলেন।
-*-

মহেশপুর হলো কুমিল্লা শহরের পাশে গোমতী নদীর পাড় ঘেঁসা একটা গ্রাম। মহেশপুরের এই ফুপা জন্মেছিলেন গোমতী নদীর স্বভাব নিয়ে। তিনি ঘুরেছেন, সারা জীবন নদীর মত ঘুরে ঘুরে বেড়িয়েছেন।

আমরা তো এখন হ্যালো বলে কেউ হাত বাড়িয়ে দিলেও ভয় পাই। ভ্রু কুঁচকে মুখে হয়ত হ্যালো বলি ঠিকই কিন্তু হাতটা বাড়ানোতো দূরে থাক হাত আরো পিছনে সরিয়ে ফেলি। ভাবটা এবন যে, আগে বলেন এই হ্যালোর উদ্দেশ্য কি এর পর হাত বাড়াবো।

গত কয়েক বছর আগে ভাবলাম উনার সাথে দেখা করি। অনেক কিছু জিজ্ঞাসা করার আছে উনাকে। এমন সংসারী একটা মনুষ কিভাবে এমন করে ঘুরে বেড়াতে পারেন? নির্ভেজাল এই জীবনে উনার অভিজ্ঞতাইবা কী? এমন করে নিরুদ্দেশ যাত্রায় সংসার কিভাবে চলেছে? যাই হোক অনুসন্ধিৎসু মনে অনেক জিজ্ঞাসা। খোঁজ নিয়ে জানেত পারলাম উনি অনেক আগেই মারা গেছেন। বাংলা সিনেমায় কিছুটা বিখ্যাত ভিলেন বাবরের বড় ভাই ছিলেন তিনি।

আমার নিজের বাড়ী গোমতীর পাড়ে না হলেও পাশে। আমারও মহেশপুরের ফুপার মত নির্ভেজাল একটা জীবন কাটাতে ইচ্ছা করে। ইচ্ছা করে উনার মত সংসারী বাউন্ডুলে হই।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×