somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে মিথ্যাটিতে আমার কোন অনুশোচনা নেই

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- কম্পিউটার তো চিনেন?
কিছুক্ষণের জন্য একটু থতমত খেয়ে গেলাম। প্রশ্নের ধরণ দেখে বুঝলাম, ছেলেটা আমাকে কিছু একটা বলতে চাইছে। কিন্তু সে তখনই বলবে যদি আমার জ্ঞান কম্পিউটার চেনা পর্যন্তই হয়। ভুলটা ঠিক তখনই করলাম।
- জ্বি কম্পিউটার চিনি।

ছেলেটা নিশ্চিন্ত হলো। আগ্রহ নিয়ে বলতে শুরু করলো
- কম্পিউটার দেখতে টিভির মত। আসলে কিন্তু দুইটা এক না। বিস্তার ফাড়াক।

আমি এই মুহূর্তে একটু বিব্রতকর অবস্থায় পড়লাম।
ঘটনা হচ্ছে, গ্রামের বাড়ীতে বেড়াতে গিয়েছি। পাশের বাড়ীতে বিয়ের অনুষ্ঠান। গ্রামের বাড়ীতে সবাই কোন না কোন ভাবে আত্মীয় হয়। বিয়ে বাড়ীর এই আত্মীয় নিজে এসে আমাকে বলে গেলেন, তুই কিন্তু অবশ্যই বরযাত্রী আসার আগেই থাকবি। যে ছেলেটা এত আগ্রহ ভরে গল্প করছে সে বরযাত্রীদের সাথে এসেছে। আমার গ্রামের ভদ্রলোক আমাকে আগ্রহ ভরে নিয়ে গিয়েছেন। এই কম্পিউটার বিশেষজ্ঞও হয়ত বরযাত্রীদের মধ্যে তেমনই আগ্রহ ভরে আনা কেউ। আর আমার বিব্রতকর অবস্থায় পড়ার কারন হলো, আমি বিল গেটস বা ষ্টিভ জবস না। এর পরেও পেশায়তো আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। যদি আমার পরিচয়টা কেউ একজন বলে দেয় তাহলে ছেলেটা বিব্রতকর অবস্থায় পড়বে।

ছেলেটার বয়স কত হবে? বিশ বা একুশ। মফস্বল শহর থেকে কুমিল্লা শহরে গিয়ে পড়াশুনা করছে, কম্পিউটারে ডিপ্লমা। খুব আগ্রহ নিয়ে আমাকে অনেক কিছু বুঝালো। সফটওয়্যার ছাড়া যে কম্পিউটার অচল এই জিনিসটা বুঝানোর আগে নিজে কতক্ষণ হু হু করে হেসে নিলো। হু হু করে হাসার কারনটা হলো, সে যে এই বিষয়টা বুঝতে পারে তা অনেকেই পারে না। তাই এই হাসি।

আমি যখন ১৯৯৭ সালে কম্পিউটার না দেখে খাতা কলমে ফরট্রান প্রোগ্রামিং শিখি তখন আমার মধ্যেও তেমনই উত্তেজনা ছিলো। ছেলেটার মধ্যে আমারই অতীত দেখতে পেলাম। আমার সম্পর্কে একটু জানারও সময় হয়নি ছেলেটার। বিয়ে বাড়ীতে এসে সে আমাকেই হয়ত যোগ্য শ্রোতা মনে করেছে। তাই সে তার আগ্রহের বিষয়টা নিয়ে গল্প করছে। ছেলেটার প্রতি আমার মায়া পড়ে গেলো।

বিয়ে বাড়ীতে খুব বেশীক্ষণ থাকতে ভয় লাগছিলো। পাছে কেউ এসে আমার পরিচয়টা বলে দেয়। গ্রামের মানুষ এখনো কম্পিউটার ইঞ্জিনিয়ারকে অনেক বড় কিছু মনে করে। আসলে যে বিষয়টা বড় কিছুনা তা এখনো তারা বুঝে ওঠেনি। যাই হোক, যখন চলে আসবো তখন ছেলেটা জিজ্ঞাসা করলো
- আঙ্কেল আপনি কই থাকেন?
- ঢাকায়
- ও আইচ্ছা। কী করেন ঐখানে?
আমি যে মিথ্যা টুকটাক বলি না তা না। তবে খুব একটা বলি না। কারন মিথ্যা বলতে গেলে আমার হাসি পায়। মানুষজন ধরে ফেলতে পারে, তাই বলি না। কিন্তু এখন একটা মিথ্যা আমাকে বলতেই হবে। অতি অবশ্যই বলতে হবে। আমি চোখ মুখ কিছুটা শক্ত করলাম। যেন মিথ্যা বলার সময় যে হাসি আসে তা আটকাতে পারি। একটু বিরক্ত হয়েই বল্লাম
- আমি কাষ্টমস এ চাকরি করি। ক্লিয়ারেন্স এন্ড ফরওয়ার্ডে।

ছেলেটা তেমন কিছু বুঝলো না। শুধু বল্লো, ও আচ্ছা।

কিছু কিছু মিথ্যায় পাপ থাকে না। যে মিথ্যায় এমন মায়া জড়ানো থাকে এ মিথ্যায় অতি অবশ্যই কোন পাপ থাকে না।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি?

লিখেছেন জিয়া চৌধুরী, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩০

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি? একই গ্যাস, দামের এত পার্থক্য কেন? এনসিপির আকতার হোসেনের প্রশ্ন।

একজন রাজনীতিবিদ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

×