মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি / মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি...
-০-
ফুলটাকে মারা হয়ে গেছে অলরেডি। এখন যুদ্ধটা হলো, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিৎ করা। আমি দশটা সেকেন্ডও ভিডিওটা দেখতে পারি নাই। এতেই গলা দিয়া সত্যি সত্যি ভাত নামে না। ঘুম আসে না। আমি বাপ্, আমি সন্তানের মূল্য বুঝি।
যারা মনে করেন ফেসবুকে ষ্টেটাস দিয়া কাজ হয় না। তাদেরকে ছোট্ট একটা যুক্তি দেই। ফেসবুকও কিন্তু মেইন ষ্ট্রিম মিডিয়া থেকে কম শক্তিশালী না। অনেক ক্ষেত্রেতো ফেসবুক থেকে ষ্টেটাস নিয়ে মেইনষ্ট্রিম মিডিয়ায় নিউজ হয়। মিডিয়ায়, হোক সে সোসাল মিডিয়া রাজনের বিচারের দাবিতে যেন আমরা হাল না ছারি।
সরকার নিশ্চয়ই ঘুমায় না, হোক সে স্বনির্বাচিত আর গণনির্বাচিত। ভাত, কাপর দিক তা তো সরকারের কাছে বলছি না। বুকের সন্তানকে এমন নির্মম ভাবে মেরে ফেলবে! এর বিচারটাতো অন্তত আশা করতেই পারি, নাকি?
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




