ভ্রু কুঁচকে এক ভদ্রলোক তার সামনের লোকটাকে বল্লেন
- তুইতো একটা চোর!
এই অপবাদ অবশ্যই সহ্য করার মত না। লোকটা অবাক হয়ে বল্লো
- আমারে চোর কইলেন! প্রমান দেন, দেন প্রমান।
- কেন ওমুক বাজারে না ঐ দিন ধরা পরলি?
লোকটার গলা একটু খাটো হলো, বল্লো
- ঐ এক দিন ই না
ভদ্রলোক এবার আবারো ভ্রু কুঁচকে বল্লেন
- তুমুক গ্রামে না একবার ধরা পরলি!
লোকটা এবার মাথা চুলকাতে শুরু করলো। মিনমিন করে বল্লো
- ঐ দুই দিন ই না...
এই উদাহরণটা গিন্নিকে দিলাম। এমন খাপে খাপে উদাহরণটা মিলে গেলো, আহা! গিন্নি বড় বেকায়দায়। তার মুখে আর কোন যুক্তি নাই। সুযোগ বুঝে ভাবলাম এবার ট্রাম কার্ড টা মেরেই দেই। বল্লাম
- নিজের মতামতগুলা কেন আমার উপর চাপায়ে দাও? আমি কি তোমারে কোন দিন বলছি যে এইটা করো, ঐটা কইরো না!
তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। খুব শীতল একটা দৃষ্টি আমার দিকে দিয়ে বল্লেন
- তুমি আমার উপর জোর করো না বলে যে আমি তোমার উপর জোর করবো না এইটা কোন বুদ্ধিতে ভাবলা!
আমি চুপ মাইরা গেলাম। ভাবলাম, বুদ্ধি যদি আসলেও থাকতো তাইলে কি আর বউয়ের সাথে আরগিউমেন্টে যাইতাম!
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




