somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাউল শিল্পী ফকির শাহাবুদ্দিন

১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাউল শিল্পী ফকির শাহাবুদ্দিন (ভালো নাম শাহাব উদ্দিন চৌধুরী) ভাইকে নিয়ে আমার একটা মজার স্মৃতি আছে।

এক শীতের দিন সকাল বেলা তার সাথে দেখা। বল্লাম
- ভাই চলেন নীচে যাই। আপনার সাথে রুমে বসে চা খেয়ে পুষাবে না।

গেলাম নীচে। সেই দিন তেমন একটা শীত পড়ে নাই। তিনি জাষ্ট একটা পাঞ্জাবী পড়ে চলে এসেছেন। চা খেতে খেতে বল্লেন
- পগালা শীত লাগতেছেরে, চাদর কিনবো।

বলতে চাচ্ছিলাম, ভাই শীততো আজ একেবারেই নাই! কিন্তু ভাগলাম, শিল্পী মানুষ। তাদের ইচ্ছার বিরুদ্ধে কথা বলা ঠিক না। বল্লাম, চলেন...।

গেলাম চাদরের দোকানে। চাদর একটা পছন্দ করলেন। পকেট থেকে টা্কাও দিলেন দোকানদারকে। আমি তখন শাহাবুদ্দিন ভাইকে রিকোয়েষ্ট করে বল্লাম
- ভাই, আমার খুব ইচ্ছা করতেছে আপনারে এই চাদরটা কিনা দিতে। আপনি খেয়ালী মানুষ, হয়ত আজই কোথাও এইটা ফালায়ে যাবেন। কিন্তু সারা জীবন আমি এই সুখটা অন্তরে বয়ে বেড়াবো। আপনার গান আমি প্রতিদিন শুনি। আপনার গান শোনার সময় আমার মনে হবে, আপনি দূরের কেউ না। আপনি আমার দেয়া একটা চাদর অন্তত একবার হইলেও পড়ছেন।

তিনি দুইটা সেকেন্ড কী যেন ভাবলেন। পরে বল্লেন, দে পাগলা, দে।
-০-

এর পরে এমন অনেক দিন হইছে। হয়ত বাসায় যাচ্ছি। রাস্তায় শাহাবুদ্দিন ভাইয়ের কথা মনে হইলো। দিলাম ফোন। ফোন দিয়েই বলি
- ভাই আমি আপনার ভক্ত, আমার নাম অরুণ...। আমাকে স্মৃতি ঘেটে মনে করে চেনার দরকার নাই। এমনি ফোন দিলাম।

আমর কোন দিনই মনে হয় নাই তিনি আমাকে চিনতে পারেন। দুই একটা কথা বলে ফোন রেখে দেই।

কিন্তু এক দিন সত্যি সত্যি অবাক হয়ে গেলাম। বৈশাখী টিভির সরাসরি সম্প্রচারের একটা অনুষ্ঠানে এসেছিলেন একদিন। কোন একজন ফোনে রিকোয়েষ্ট করলেন "মা" নিয়ে কোন একটা গান করতে।

শাহাবুদ্দিন ভাই মনটা খারাপ করে বল্লেন, আমাদের অরুনের মা মারা গেছে মাত্র কিছু দিন আগে...।
পরে তিনি আমার রুমে এসে বলে গেলেন, পাগলা তোমার কথা তো মাত্র আমি অনস্ক্রিন বলে আসলাম।
-০-
অন স্ক্রিন তিনি আমার কথা বলছেন এতে আমার কিছু যায় আসে না। তিনি যে আমাকে মনে রাখছেন, এই আনন্দের ঘোরই আমি কাটায়ে উঠতে পারতেছি না।
-০-

সৃষ্টি কর্তার দুইটা সৃষ্টিতে নিবিড় একটা সম্পর্ক আছে। তা হইলো, আকাশ আর মানুষ। ফকির শাহাবুদ্দিন ভাই এর মত মানুষগুলোর ছোট্ট মানব দেহে আল্লাহ আকাশের মত একটা বিশাল মন দিয়ে দেন।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×