ড্রাইভার বলতেছে
- স্যার ঢাকা শহরের রাস্তাঘাটের যেই দশা, আরেকটা পদ্মা সেতুর টাকা দিয়াও ঠিক করা যাইবো না।
আমি বল্লাম
- খানাখন্দগুলান আরেকটু বড় হইতে দেন। নেতারা তখন নৌকা নামায়া দিবে এইগুলাতে। এতে কইরা রাস্তা রিপেয়ারিং এর ঝামেলা থাকবো না। সেতু বানানের দরকার পরবো না। দলের পাবলিসিটিটাও হইয়া যাইবো।
ড্রাইভার সাহেব আমার অভিমানের খোঁচাটা বুঝলেন না। মুগ্ধ হয়ে বল্লেন
- স্যার এমনে চিন্তা কইরাতো দেখি নাই!
আমি হতাশ হয়ে ভাবলাম, কে জানে আজকালকার যুগের ক্ষমতাবানেরা এমন করেই ভাবা শুরু করলেন কি না।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



