somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই তাদ, আ আ...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"প্রিয়"নামের উচ্চারণ কিন্তু বেশ কঠিন। কঠিনের মূল কারণটা হইলো "প" এর উপর "র-ফলা"। সবার মুখে র-ফলা উচ্চারণ আসে না। যেমন, আমাদের বুয়া। প্রিয়কে ডাকে পিও। প্রিয়কে খুব আদর করে। একটু পর পর প্রিয়'র কাছে গিয়ে বলবে
- পিও, এই পিও।
আমি ভাবতাম, প্রিয় যখন একটু বড় হবে, তখনতো তাকে মানুষ জিজ্ঞাসা করবে
- বাবু তোমার নাম কী?
তখন প্রিয় কিভাবে তার নাম বলবে? সে কি "পিয়" বলবে? নাকি "পিও" বলবে? নাকি...

গতদিন বুমার্স থেকে বাসায় ফিরছি। রিক্সায় আমরা টুনা,টুনি আর টুনটুনি। আর আকাশ জুড়ে থালার মত একটা চাঁদ। হঠাৎ করেই ওর মা কী মনে করে যেন ওকে জিজ্ঞাসা করলো
- প্রিয়, তোমার নাম কী?
প্রিয় ছো্ট্ট করে একটা হাসি দিলো। একটু লাজুক লাজুক হেসে বল্লো
- তাদ।
সে চাঁদকে তাদ বলে। বাসায় ফিরার পথে বারবারই তাকে জিজ্ঞাসা করা হইলো, প্রিয় তোমার নাম কী? সে কনফিডেন্টলি বলছে, তাদ।

আবার একটু পরপর আকাশের চাঁদকে হাত ইশারায় কাছে ডাকছে।
- এই তাদ, আ, আ।

ভরা পূর্ণিমায় গৌতম বুদ্ধ তার ঘুমন্ত ছেলে ও স্ত্রীকে রেখে গৃহহীন হয়েছিলেন। আর আরেক পূর্ণিমা দেখি আমার প্রিয়কে চাঁদভক্ত করে দিলো!
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×