somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেখা রাতের স্মৃতিগুলো

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবার চোখ ফাঁকি দিয়েই কাজটা আমি করে আসছিলাম। বছর খানেক পর ধরা পড়ে গেলাম। আব্বা পিছন দিক থেকে ডাক দিলো, অরুণ!

ঘটনা হইলো, আমার অজান্তেই আমি একটা কঠিন নেশায় ঢুকে গিয়েছিলাম। এই নেশা ঘোরের মত নেশা। বিষয়টা শুরু হয় ক্লাশ নাইনের শেষের দিকে। নেশাটার নাম গভীর রাতে হাটা'র নেশা। রাত এগারোটা, বারোটা পর্যন্ত পড়াশোনা করতাম। তারপর দড়জা বন্ধ করে আস্তে করে ঘর থেকে বের হয়ে যেতাম। এলাকার এমন কোন রাস্তা, এমন কোন কবরস্থান, এমন কোন ভয়ের স্থান নাই যা আমি রাতের পর রাত ঘুরে দেখি নাই। এই স্মৃতিগুলা বেশ রোমাঞ্চকর। কখনো কখনো বেশ বেদনারও। কত পূর্ণিমার আলো, কত অমাবস্যার অন্ধকারের সাথে মিশে আছে সেই অভিজ্ঞতাগুলান, আহা।

সেইসব স্মৃতিগুলা লেখতে ইচ্ছা করে। কিন্তু সমস্যাও আছে। আমার আশেপাশে অনেকেই এখন ফেসবুক ব্যবাহার করে। কোন ঘটনাই লেখার অজুহাতেও সামান্যতম বাড়ায়ে লেখার বিন্দুমাত্র সুযোগ নাই। এমনকি কাউকে নিয়ে মজা করারও উপায় নাই। দেখা গেলো যাকে নিয়ে মজা করছি স্বয়ং সেই ব্যক্তিই আমার লেখার নিয়মিত পাঠক। দেখা গেলো পাঠকের এই খড়ার দিনে উল্টা একজন পাঠক কমে গেলো।

মজা করতে গিয়ে কিছু লেখাতো দূরের কথা। বলাটাও কত ভয়ানক হয় তার উদাহরণ দেই। প্রিয়'র (সাবধাণতা অবলম্বন করলাম) এক আত্মীয় ট্রাভেল ব্যাগ কে লাকিজ বলে। একদিন মজা করেই বল্লাম
- প্রিয় লাকিজ ধরে না বাবা।
পাশে যিনি বসে ছিলেন, তিনি কিন্তু বুঝে গেলেন আমি লাগেজ না বলে কেন লাকিজ বল্লাম। এবং এই বলার মাধ্যমে কাকে অপমান করলাম। তিনি পাশ থেকে হুংকার দিলেন
- তুমি তো ইংরাজীর তিমি মাছ। সারা দিন খালি অন্য মানুষের দোষ ধইরা বেড়াও।

রাতের দুনিয়া দেখার অভিজ্ঞতা বলবো। আজ একটা ঘটনা বলি।
কামাইরা খালের পুল নামের একটা জায়গা আছে। দিনের বেলায়ও মানুষ এই পুলের কাছে একা যায় না। অনেকগুলা ঘন বাঁশের ঝাড় দিয়ে জায়গাটা ঢাকা। দিনেও অন্ধকার থাকে। বছর খানেক আগেও পাশের বাড়ীর মনু ফুপুর হাজবেন্ড এই পুলের কাছে ভয় পেয়ে মারা গেছেন। একদিন সন্ধায় যখন বাজার থেকে ফিরি তখনই দেখলাম কে যেন কলা পাতায় করে ভোগ দিয়ে গেছে। কামাইরা খালের পুলের একটু দূরে। বাঁশ বাগানের মাঝখানটায়। তখন মানুষজন ভোগ দিতো মনের আশা পূরণ করার জন্য। বেশীরভাগ সময়ই মনের এই আশাগুলা হইতো অন্য কারো ক্ষতি করা। যেমন, আল্লাহ ওমুকে যেন রক্ত বমি করতে করতে মারা যায়। আল্লাহ তুমুকের মাইয়াটা জানি কারো সাথে ভাইগা গিয়া ওর মুখে চুনকালি দেয়, ইত্যাদি টাইপ।

রাত একটার দিকে কখন যেন মনের অজান্তেই হাটতে হাটতে কামাইরা খালের পুলের কাছে চলে আসলাম। দূরে তাকায়ে দেখি ভোগ দেওয়া খাবারের কাছে কী যেন জ্বলজ্বল করছে। বুঝলাম, হয়ত কুকুর। রাতে কুকুরের চোখ জ্বলজ্বল করে। আরেকটু কাছে গেলাম। দেখি একটা লোক হাটু গেড়ে মাটিতে বসে আছে ভোগের উপর। এত বছর পর স্মৃতি ঘেটে লেখতে গিয়ে ভয় লাগছে। অথচ তখন ভয় লাগতো না। খুব সহজ, সাবলীল ভাবেই তাকায়ে রইলাম। লোকটা ফিরে আমার দিকে তাকাইলো। হালকা আলো আঁধারে আমি ভাবা শুরু করলাম, পরিচিত চেহারার লোকটাকে কি আমি চিনি?
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×